জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ‘মির্জাপুর’। ওটিটির গণ্ডি পেরিয়ে এবার মির্জাপুর আসছে সিনেমা হলে। আজ একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশ করে ‘মির্জাপুর: দ্য ফিল্ম’-এর ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট।
গত মাসেই শোনা গিয়েছিল, সিনেমা হিসেবে নির্মিত হবে মির্জাপুর। কালিন ভাইয়ার চরিত্রে হৃতিক রোশানের অভিনয়ের গুঞ্জনও শোনা যাচ্ছিল। তবে গুঞ্জন উড়িয়ে সিরিজের মতো সিনেমাতেও কালিন ভাইয়ার চরিত্রে থাকছেন পঙ্কজ ত্রিপাঠি। বদল হচ্ছে না অন্য দুই প্রধান চরিত্রেও।
দেড় মিনিটের অ্যানাউন্সমেন্ট ভিডিও শুরু হয়েছে পঙ্কজ ত্রিপাঠিকে দিয়ে। মির্জাপুরের সিংহাসনে বসে তিনি বলেন, ‘সিংহাসনের গুরুত্বের কথা সবাই জানে। সম্মান, ক্ষমতা, নিয়ন্ত্রণ—সব মিলেই সিংহাসন। আপনারা নিশ্চয়ই নিজেদের সিংহাসনে বসেই মির্জাপুর দেখেছেন। কিন্তু এবার যদি সিংহাসন থেকে না ওঠেন, তাহলে ঝুঁকি আছে।’
পঙ্কজ ত্রিপাঠির কথার সঙ্গে তাল মিলিয়ে গুড্ডু চরিত্রে অভিনয় করা আলি ফজল বলেন, ‘ঠিক বলেছেন কালিন ভাইয়া। ঝুঁকি নেওয়া তো আমার বৈশিষ্ট্য। খেলা এবার উল্টে যাবে। মির্জাপুর এবার আপনাদের কাছে আসবে না, আপনাদেরই যেতে হবে মির্জাপুরের কাছে।’
দ্বিতীয় সিজনের শেষ অংশে গুড্ডুর গুলিতে মারা যায় কালিন ভাইয়ার ছেলে মুন্না ত্রিপাঠি। তৃতীয় সিজনে না থাকলেও বোনাস এপিসোডে দেখা মেলে তার। সিনেমায় আবারও মুন্না হয়ে ফিরছেন দিবেন্দু শর্মা। তাঁর মুখে শোনা গেল, ‘হিন্দি সিনেমার নায়ক আমি, আর সিনেমা তো হলেই দেখতে হয়। বলেছিলাম, আমার মৃত্যু নেই। হলে বসেই মির্জাপুরের সিংহাসনে রাজত্ব করব।’
মির্জাপুর সিরিজের মতো মির্জাপুর: দ্য ফিল্মও পরিচালনা করবেন গুরমিত সিং। প্রযোজনার দায়িত্বে আছেন রিতেশ সিদ্ধওয়ান ও ফারহান আখতার। চিত্রনাট্য লিখবেন পুনিত কৃষ্ণা। আগামী বছর শুরু হবে মির্জাপুর সিনেমার শুটিং। মুক্তি পাবে ২০২৬ সালে।
২০১৮ সালে মুক্তি পায় ক্রাইম-থ্রিলার ঘরানার সিরিজ মির্জাপুরের প্রথম সিজন। মির্জাপুরের অপরাধ জগতের মাফিয়াদের সিংহাসন নিয়ে লড়াইয়ের গল্পে তৈরি হয়েছে সিরিজের প্রেক্ষাপট। চলতি বছরই মুক্তি পেয়েছে সিরিজের তৃতীয় সিজন। মির্জাপুরের প্রধান তিন চরিত্র কালিন ভাইয়া (পঙ্কজ ত্রিপাঠি), গুড্ডু (আলি ফজল) ও মুন্না ত্রিপাঠি (দিবেন্দু শর্মা)।
দেখুন ‘মির্জাপুর’ সিনেমার ঘোষণার ভিডিও:

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৪ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৫ ঘণ্টা আগে