দুরন্ত গতিতে ছুটছে শাহরুখ খানের ‘পাঠান’। মুক্তির প্রথম দিন থেকেই বিশ্বব্যাপী বিভিন্ন রেকর্ড গড়ে যাচ্ছে সিনেমাটি। সর্বশেষ খবর অনুযায়ী, তৃতীয় দিনে ৯৪ কোটি রুপি আয় নিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ৩১৩ কোটি রুপি। বলিউড বক্স অফিস বিশ্লেষক তরুণ আদর্শ এক টুইটে এ তথ্য জানিয়েছেন।
সর্বশেষ হিসাব অনুযায়ী, তৃতীয় দিনের আয় ৯৪ কোটি রুপি। ৩১৩ কোটির মধ্যে ভারতে আয় ২০১ কোটি রুপি ও ভারতের বাইরে থেকে এসেছে ১১২ কোটি রুপি। এর মাধ্যমে হিন্দি সিনেমা হিসেবে দ্রুততম সময়ে তিন শ কোটি রুপির ঘরে ঢুকল শাহরুখের পাঠান। মুক্তির প্রথম দুই দিনেই বিশ্বব্যাপী পাঠানের আয় ছিল ২১৯ কোটি রুপি। এর মাঝে প্রথম দিনের আয় ছিল ১০৬ কোটি রুপি ও দ্বিতীয় দিনে ছিল ১১৩ কোটি রুপি। গত দুই দিনের সাফল্যের রেশ তৃতীয় দিনেও ধরে রেখেছে সিনেমাটি।
বক্স অফিস বিশ্লেষক রমেশ বালার মতে, আগামী দুই দিনে আয় আরও বহুগুণে বেড়ে যাবে।
প্রথম দিনেই ৫৫ কোটি রুপি আয় করে ভারতে মুক্তি পাওয়া হিন্দি ভাষার চলচ্চিত্রের মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড করেছিল পাঠান। বিশ্বব্যাপী আয়ের মধ্যে সবচেয়ে ভালো ব্যবসা হচ্ছে মধ্যপ্রাচ্যে। এ ছাড়া ইউরোপের বাজার ও অস্ট্রেলিয়াতেও ভারতীয় সিনেমার পুরোনো রেকর্ড ভেঙেছে পাঠান।
বিতর্ক, বর্জন—কোনো কিছুই শাহরুখের পাঠানের অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারছে না। মুক্তির প্রথম দিন গত বুধবার প্রথম শো থেকেই সিনেমা হলগুলোতে দর্শকের ভিড় ছিল উপচে পড়া। ভারতের নানা প্রান্ত থেকে এসেছে এমন খবর। সিনেমা দেখে বের হয়ে শাহরুখের অভিনয়ের প্রশংসা করছেন দর্শকেরা। সিনেমাটির অনুরাগীরা বলছেন, শাহরুখের অভিনয় দারুণ ছিল। দীপিকা আর জন এব্রাহামও দুর্দান্ত অভিনয় করেছেন।
মুক্তির আগে বিতর্কও কম হয়নি পাঠান নিয়ে। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পক্ষ থেকে ছবিটি বর্জনের ডাক দেওয়া হয়। পাঠান ছবির ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোন কেন গেরুয়া রঙের বিকিনি পরেছেন, তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ‘গেরুয়া’ রঙের কারণে সনাতন ধর্মের অবমাননা হয়েছে বলে দাবি করে ছবিটি বর্জনের ডাকও দেওয়া হয়।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২১ মিনিট আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৯ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২০ ঘণ্টা আগে