নওয়াজুদ্দিন সিদ্দিকী ও আলিয়া সিদ্দিকীর দাম্পত্য কলহ নিয়ে অনেক জল ঘোলা হলো। এ কদিন আলিয়া সিদ্দিকী বিভিন্ন অভিযোগ আনলেও এবার নীরবতা ভাঙলেন নওয়াজুদ্দিন। নিজের ইনস্টাগ্রাম পেজে এক দীর্ঘ পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেন এই অভিনেতা। পোস্টে তিনি জানান ভারতের মুম্বাই ছাড়াও দুবাইতেও স্ত্রী ও সন্তানদের জন্য ফ্ল্যাট কিনে দিয়েছে তিনি। মাসে ১০ লাখ রুপি স্ত্রীর হাতখরচ দেন।
ইনস্টাগ্রাম পোস্টের শুরুতেই নওয়াজ ক্যাপশনে লেখেন, এটা কারও বিরুদ্ধে অভিযোগ নয় বরং নিজের দিক তুলে ধরা। তিনি লেখেন, বেশ কিছুদিন ধরে তাঁকে ‘বাজে মানুষ’ হিসেবে তুলে ধরা হলেও, শুধু সন্তানদের কথা ভেবে এত দিন চুপ ছিলেন তিনি।
নওয়াজুদ্দিন বলেন, ‘প্রথমত, কয়েক বছর ধরে আমি আর আলিয়া একসঙ্গে থাকছি না, আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। তবে বিচ্ছেদ হলেও সন্তানদের কথা ভেবে আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়া আছে।’
সন্তানদের কথা উল্লেখ করে নওয়াজুদ্দিন আরও বলেন, ‘কেউ কি জানে আমার সন্তানেরা এখন ভারতে? ৪৫ দিন ধরে তারা স্কুলে যেতে পারছে না? স্কুল থেকে চিঠি পাঠিয়েছে। দেড় মাস ধরে তাদের আটকে রাখা হয়েছে, দুবাইয়ের স্কুলে যেতে পারছে না আমার সন্তানেরা।’ নওয়াজের দুই সন্তান দুবাইয়ে পড়াশোনা করে।
আলিয়াকে লোভী আখ্যায়িত করে নওয়াজুদ্দিন লিখেন, ‘আলিয়ার কেবল টাকার চাহিদা। সে আগেও এই ধরনের কাজ করেছে। তাঁর জন্য এত কিছু করার পরও তাঁর সব চাহিদাগুলো না মেটাতে পারায় আমার বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ এনে আমার সম্মান, ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা করছে। আমি কখনোই চাইব না আমার সন্তানের কোনো ক্ষতি হোক।’
আলিয়া এত দিন অভিযোগ করে আসছিলেন নওয়াজুদ্দিন সন্তানদের দায়িত্ব নিতে চান না। তাঁদের বাড়ি থেকে বের করে দিয়েছেন, এ ছাড়া আর্থিক সাহায্যও করেন না। এ অভিযোগের বিষয়ে নওয়াজ লিখেন, ‘আলিয়ার বক্তব্য পুরো মিথ্যা। মুম্বাই ছাড়াও দুবাইয়েও স্ত্রী ও সন্তানদের ফ্ল্যাট কিনে দিয়েছেন তিনি। মাসে ১০ লাখ রুপি স্ত্রীর হাতখরচ দেন। এ ছাড়া সন্তানদের স্কুলের খরচ, ঘুরতে যাওয়ার খরচও বহন করেন তিনি।’
২০১৭ সাল থেকে নওয়াজুদ্দিন সিদ্দিকী ও আলিয়া সিদ্দিকী আলাদা থাকতে শুরু করেন। ২০২০ সালে নওয়াজুদ্দিনের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেন আলিয়া। তবে ২০২১ সালে মামলাটি প্রত্যাহার করে নেন। ২০২২ সালের শেষের দিকে আবারও বিচ্ছেদের খবর বের হয়।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
৯ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
৯ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
৯ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১০ ঘণ্টা আগে