
শাহরুখ খান-কাজল জুটির সবচেয়ে আলোচিত সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। বলিউডের অন্যতম সেরা ব্যবসাসফল সিনেমা এটি। আদিত্য চোপড়া পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ১৯৯৫ সালের ২০ অক্টোবর। এ বছর মুক্তির ৩০ বছর পূর্ণ করতে যাচ্ছে মিউজিক্যাল রোমান্স ডিডিএলজে। এ উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়েছে ব্রিটিশ রেলওয়ে।
বলিউডের এই সিনেমা নিয়ে ব্রিটিশ রেলওয়ের মাতামাতির বিশেষ কারণ রয়েছে। যশ রাজ ফিল্মসের এ সিনেমার বেশির ভাগ অংশের শুটিং হয়েছিল যুক্তরাজ্যে। সিনেমায় দেখা গিয়েছিল লন্ডন, ম্যানচেস্টারের একাধিক রেলস্টেশন। কিংস ক্রস স্টেশনে প্রথম দেখা হয়েছিল রাজ-সিমরানের, সেখানেই প্রথম পরস্পরের প্রতি প্রবল ভালোবাসা অনুভব করে। রেলস্টেশন এ সিনেমার গল্পের পরতে পরতে গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে দেখা দিয়েছে।
এদিকে এ বছরই ২০০ বছর পার করল ব্রিটেনের আধুনিক রেলপথ ব্যবস্থা। তাই শাহরুখ খান-কাজল অভিনীত প্রেমের সিনেমা ডিডিএলজের হাত ধরে এ বছর ভ্যালেন্টাইনস ডে উদ্যাপন করতে চায় ব্রিটিশ রেলওয়ে। সব মিলিয়ে এই বিশেষ বছরকে উদ্যাপন করতে ‘কাম ফল ইন লাভ—দ্য ডিডিএলজে মিউজিক্যাল’ নামে এক আন্তর্দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রিটিশ রেলওয়ে ও যশ রাজ ফিল্মস।
অনুষ্ঠানে সিনেমাটির গান ও গল্পকে নাটক আকারে মঞ্চস্থ করা হবে। অনুষ্ঠানের জন্য প্রাচ্য ও পাশ্চাত্য সুরের মিশ্রণে তৈরি করা হয়েছে ১৮টি ইংরেজি গান। রাজ-সিমরানের প্রথম দেখার দৃশ্যটিও মঞ্চে দেখানো হবে। জানা গেছে, আগামী ২৯ মে ম্যানচেস্টার অপেরা হাউসে শুরু হবে অনুষ্ঠান, চলবে ২১ জুন পর্যন্ত।
এক বিবৃতিতে ‘রেলওয়ে ২০০’ আয়োজনের নির্বাহী পরিচালক সুজান ডোনেলি বলেন, ‘যুগ যুগ ধরে চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রাণিত করেছে রেলওয়ে। ফলে যোগাযোগের বাইরে সংস্কৃতিতেও রেলওয়ের গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। ব্রিটেনে আধুনিক রেলপথ ব্যবস্থার দ্বিশত বর্ষ ও ডিডিএলজের ৩০ বছর পূর্তি একই বিন্দুতে মিলে গেছে। তাই উপলক্ষটি জাঁকজমকভাবে আয়োজনের উদ্যোগ নিয়েছি আমরা।’

ভেনিস ও টরন্টোর মতো মর্যাদাপূর্ণ দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে আলোচনায় এসেছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি এবার স্থান পেল আরও এক উৎসবে। গতকাল ঘোষণা করা হয়েছে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসরের লাইনআপ। এ তালিকায় রয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড।
১৬ ঘণ্টা আগে
ধর্ষণের পর নির্মমভাবে ছোট্ট রামিসাকে হত্যার হৃদয়বিদারক ঘটনা কাঁদিয়েছে সারা দেশের মানুষের মন। সেই বেদনা, ক্ষোভ এবং বিচারপ্রত্যাশী মানুষের আকুতি নিয়ে মাহবুবুল খালিদ লিখেছেন গান। শিরোনাম ‘রামিসাদের বিচার’। ‘
১৭ ঘণ্টা আগে
দীর্ঘদিনের ব্যর্থতা ও মন্দা কাটিয়ে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ১৪ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘আওয়ারাপান ২’। মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ১১৪ কোটি রুপি আয় করেছে এই অ্যাকশন-রোমান্টিক সিনেমা।
১৭ ঘণ্টা আগে
অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’-এ দেখা গিয়েছিল এক সিংহশাবকের রাজা হয়ে ওঠার গল্প। এবার পর্দার বাইরে বন্য প্রকৃতির এক বাস্তব সিংহশাবকের রাজা হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প নিয়ে আসছে ন্যাশনাল জিওগ্রাফিক। চার পর্বের এই ডকু সিরিজের নাম ‘লায়ন’।
১৭ ঘণ্টা আগে