জীবনে হাজারো সমস্যার মাঝেই বন্ধুদের খেয়াল রাখা জরুরি। এটাই যেন প্রমাণ করলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ব্যক্তিগত সমস্যার মাঝেই মা সুনন্দা শেঠিকে নিয়ে বন্ধু সালমানের খবর নিতে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গেলেন তিনি।
গতকাল বৃহস্পতিবার শিল্পা শেঠি আর স্বামী রাজ কুন্দ্রার প্রায় ৯৮ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। আরও অনেক কিছুর সঙ্গে এই সম্পত্তির তালিকায় আছে নায়িকার জুহুর ফ্ল্যাট, রাজ কুন্দ্রার পুনের বাংলো। রাজ বা শিল্পা কেউই এ বিষয়ে মুখ না খুললেও তাঁদের আইনজীবী জানিয়েছেন, তাঁরা আইন মেনে সব ব্যবস্থা নেবেন।
সকাল থেকে যখন এই নিয়ে চর্চা, এর মাঝেই সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন শিল্পা আর তাঁর মা সুনন্দা শেঠি। যদিও কেন তাঁরা দেখা করতে গিয়েছিলেন সে বিষয়ে জানাননি কেউই। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কদিন আগে বন্ধু সালমানের বাড়ির সামনে গুলি চলার জেরেই এই সাক্ষাৎ।
শিল্পা আর সালমানের বন্ধুত্ব অনেক পুরোনো। তাঁদের পরিবারও খুব ঘনিষ্ঠ। সব সময় একে অন্যের সমস্যায় পাশে থেকেছেন। যে কারও দরকারে এগিয়ে আসেন বলে সালমানের সুনাম আছে। তাই হয়তো নিজের বিপদের মাঝেও বন্ধুর খবর নিতে গেলেন শিল্পা।
উল্লেখ্য, ‘অউজার’, ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’, ‘ফির মিলেঙ্গে’, ‘শাদি করকে ফাঁস গ্যায়া ইয়ার’সহ বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে দেখা গেছে শিল্পা-সালমানকে।

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
১৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৬ ঘণ্টা আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
১৭ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
২ দিন আগে