২০০১ সালে মুক্তি পাওয়া করণ জোহরের ‘কাভি খুশি কাভি গাম’ বক্স অফিসে ১৩৬ কোটি রুপিরও বেশি ব্যবসা করে। এমন অনেকেই আছেন যাঁরা এই সিনেমার মাধ্যমে নিয়মিত বলিউড সিনেমা দেখছেন। মুক্তির দু’দশক পর সেই সিনেমা এবার ছাপ রাখতে চলেছে হলিউডে! এই সিনেমার টাইটেল সং ব্রিটিশ সিরিজ ‘ব্রিজার্টন’-এর দ্বিতীয় মৌসুমে ব্যবহৃত হবে। জানা গিয়েছে, যতীন-ললিতের তৈরি গানটিকে নতুন আঙ্গিকে সাজানো হবে। সেই দায়িত্বে রয়েছেন ক্রিস বাওয়ার্স।
মুক্তির দু’দশক পরেও লতা মঙ্গেশকরের কণ্ঠে ছবির শীর্ষসঙ্গীতটির জনপ্রিয়তা দেখার মতো। এ বার হলিউডে কেমন রূপ পাবে সেই গান? শোনার জন্য মুখিয়ে আছেন বলিউড-প্রেমীরা।
সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশান, কারিনা কাপুর ও বিশেষ চরিত্রে দেখা মিলেছে রানি মুখার্জির।

নিজস্ব সংলাপের ধরণ, ক্ষুরধার অভিনয় আর পর্দায় অনবদ্য উপস্থিতির জন্য যিনি কোটি দর্শকের হৃদয়ে আসন গেড়ে নিয়েছিলেন, সেই শক্তিমান অভিনেতা নানা পাটেকর পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। গোয়ায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে চিরবিদায় নিয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই প্রবীণ নক্ষত্র।
১ ঘণ্টা আগে
পথচলার ২২ বছর উপলক্ষে ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় যেকোনো সিনেমার একটি টিকিট কিনলে আরও একটি টিকিট বিনা মূল্যে পাওয়া যাবে। দর্শকেরা ফেসবুক পেজে স্মৃতি শেয়ার করে জিততে পারবেন বিনা মূল্যের মুভি ভাউচারও।
১৪ ঘণ্টা আগে
২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
১ দিন আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
১ দিন আগে