বর্তমানকালে হরহামেশা বলিউড অভিনেত্রীদের ডেট করে থাকেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু ভারতীয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং ক্রিকেটার ও পতৌদির নবাব মনসুর আলী খানের প্রেম অতটা সহজ ছিল না। তাঁদের প্রেমের গল্প যেন ভারতের চলচ্চিত্রে জগতে এক রূপকথার মতো। ১৯৬৮ সালে ঠাকুরবাড়ির মেয়ে শর্মিলাকে যখন ক্রিকেট তারকা মনসুর আলী খান পতৌদি বিয়ে করেন, তা নিয়ে তখন কম চর্চা হয়নি। তবে ক্রিকেটারকে বিয়ে করলেও ক্রিকেট নিয়ে আলোচনা নাকি অভিনেত্রীর জন্য ছিল নিষিদ্ধ।
সম্প্রতি আইনজীবী ও রাজনীতিবিদ কপিল সিব্বলকে দেওয়া এক সাক্ষাৎকারে জীবনের ব্যক্তিগত কিছু বিষয় সামনে এনেছেন শর্মিলা। কথোপকথনে অভিনেত্রীকে ভারতীয় প্রিমিয়ার লিগ ও বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করা হলে হেসে ফেলেন তিনি। কিছুটা মজা করেই তিনি বলেন, ‘আমার ‘‘কাবিননামা’’তে তো ক্রিকেট নিয়ে সমস্ত আলোচনা নিষিদ্ধ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, আমি যেন কখনো ক্রিকেট নিয়ে আলোচনা বা কথা না বলি।’
শর্মিলার কথায়, ‘আমি ক্রিকেট নিয়ে কথা বলার যোগ্য নই। আমি শুধু জানি, একটি ভালো সিনেমা করতে খুব বেশি অর্থ লাগে না। কিংবদন্তি সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করে আমি শিখেছি যে দুর্দান্ত সিনেমা তৈরির জন্য বড় বাজেটের থেকেও কল্পনা ও সৃজনশীলতা বেশি গুরুত্বপূর্ণ।’
শর্মিলা আরও বলেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আমি নিশ্চিত যে অল্প বাজেটের ছোট সিনেমাও দর্শকেরা দেখেন, যদি সেটা ভালো করে বানানো যায়। কিংবদন্তি সত্যজিৎ রায় এটা আমাকে শিখিয়েছেন। এমনকি যে সিনেমাটা কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল, সেই ‘‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’’ও কোনো বড় বাজেটের সিনেমা নয়, আমি নিশ্চিত যে এটা যখন এখানে মুক্তি পাবে, তখনো লোকেরা ঠিক সেটা দেখতে যাবে।’
শর্মিলা ঠাকুর এখন ক্রিকেট নিয়ে কথা না বললেও তিনিও একসময় ক্রিকেট অনুরাগী ছিলেন। ক্রিকেটের প্রতি ভালো লাগা থেকেই ক্রিকেটার মনসুর আলী খান পতৌদির প্রেমে পড়েছিলেন শর্মিলা। বর্ষীয়ান অভিনেত্রী জানান, টাইগার পতৌদির সঙ্গে তাঁর দেখা হয়েছিল ১৯৬৫ সালের দিকে মুম্বাই ও কলকাতায়। তৃতীয়বার যখন তাঁদের দেখা হয়, সারাটা সন্ধ্যা কাটিয়েছিলেন কলকাতার এক রেস্টুরেন্টে। আর সেদিন নিজেদের ফোন নম্বর আদান-প্রদান করেন।
এ নিয়ে শর্মিলা এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি শশী কাপুর ও রাজ কুমারের সঙ্গে একটা গানের দৃশ্যের শুটিংয়ের জন্য নৈনিতাল যাচ্ছিলাম। যাত্রাপথে দিল্লিতে থামতে হয়েছিল। দিল্লির ইম্পিরিয়াল হোটেলে উঠে আমি টাইগারকে কল দিলাম। তাঁকে ফোনে না পেয়ে ওই সপ্তাহে ভারতের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করার জন্য অভিনন্দনবার্তা জানিয়ে রাখলাম। আর এভাবেই শুরু হয়েছিল... ওই পর্যন্ত এটুকুই ছিল।’

সম্প্রতি সাদিকা পারভীন পপির একটি বক্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা। সেই বক্তব্যের বিষয়বস্তু পরিষ্কার করে পপি জানালেন, এর সঙ্গে সিনেমা ছাড়ার কোনো সম্পর্ক নেই। গল্প ভালো লাগলে তিনি সিনেমা প্রযোজনায় নামবেন, এমনকি সময়-সুযোগ পেলে অভিনয়ও করবেন।
২০ মিনিট আগে
১৯৩২ সালে শুরু হয়েছিল ভেনিস চলচ্চিত্র উৎসব। বিশ্বের অন্যতম প্রাচীন এই উৎসবের ৮৩তম আসর দোরগোড়ায়। লালগালিচায় তারার হাট বসবে আজ ২ সেপ্টেম্বর থেকে, চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। উপস্থিত থাকার কথা রয়েছে রবার্ট প্যাটিনসন, রুনি মারা, জর্জ ক্লুনি, পেনেলোপে ক্রুজের মতো তারকাদের।
১ ঘণ্টা আগে
সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চলছে নজরুল বর্ষ উদ্যাপন। এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে আলোচনা অনুষ্ঠান, শিশু-কিশোরদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান, সংগীতসন্ধ্যাসহ নানা আয়োজন। নজরুল বর্ষ উদ্যাপনের ধারাবাহিকতায় শিল্পকলা একাডেমি এবার আয়োজন করেছে বিশেষ....
২ ঘণ্টা আগে
প্রতারণা ও মানহীনতার দায়ে মনজুরুল ইসলাম মেঘ প্রযোজিত ছয় সিনেমার আবেদন বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সেই সঙ্গে প্রতারণার দায়ে কেন প্রযোজক মনজুরুল ইসলাম মেঘের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, জানতে চেয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
১ দিন আগে