গত ১৪ এপ্রিল ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের বাড়ির বাইরে দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালায়। তার পর থেকে অভিনেতার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। শোনা যাচ্ছিল, সালমান বাড়ি বদলাতে পারেন। তবে অভিনেতার ভাই আরবাজ খান স্পষ্ট করে জানিয়েছেন, বাড়ি বদলানোর কোনো অভিপ্রায় তাঁদের নেই।
বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সালমান তাঁর বাবা-মায়ের সঙ্গে থাকেন। অভিনেতা তাঁর নিজের চেয়েও বাবা-মায়ের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত। সেই কারণেই একবার বাড়ি বদলের কথা ভেবেছিলেন তাঁরা। কিন্তু মুম্বাই পুলিশ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে আলোচনা করে, তাঁরা নিজেদের বাসভবনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
আরবাজের কথায়, ‘বাড়ি বদল করলেই তো সমস্যার সমাধান হবে না। সেখানেও এই রকম হামলা হতে পারে। এর চেয়ে নিরাপত্তা আরও জোরদার করার ব্যবস্থা করতে হবে।’
সালমান খান ও তাঁর বাবা সেলিম খান দু’জনেই বাড়ি বদলানোর বিরোধী বলে জানান আরবাজ। সালমানের মতো তারকার নিরিখে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট খুবই সাদামাঠা। তাঁর দুই ভাই আরবাজ ও সোহেল খান আলাদা বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকলেও, সালমান তাঁর বাবার সঙ্গে নিজেদের পুরোনো বাড়িতেই থাকেন।
সালমান নিজেও বহুবার তাঁর সাধারণ জীবনযাপন নিয়ে কথা বলেছেন। আরবাজের কথায় ‘ওই বাড়ি নিয়ে বাবা ও সালমান দু’জনেই ভীষণ আবেগপ্রবণ।’
নিরাপত্তা নিয়ে চিন্তা থাকলেও ঘরবন্দী হয়ে থাকতে চান না সালমান খান। সম্প্রতি তিনি দুবাই গিয়েছিলেন। গত বুধবার মুম্বাইয়ে সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’র প্রিমিয়ারেও দেখা গেছে তাঁকে। আগামী মাস থেকে এ আর মুরুগাডোসের সঙ্গে তাঁর পরবর্তী ছবি ‘সিকান্দার’-এর শুট শুরু করবেন বলেও কথা রয়েছে।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৬ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৭ ঘণ্টা আগে