এবার বড়পর্দায় দেখা যাবে সৌরভ গাঙ্গুলির জীবন। তাতে রণবীর কাপুরকে দেখা যেতে পারে সৌরভের চরিত্রে। ভারতের সাবেক এই অধিনায়কের বায়োপিক বানাচ্ছেন নির্মাতা লাভ রঞ্জন। তাতে নিজের চরিত্রে রণবীর কাপুরকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সৌরভ গাঙ্গুলি। এখন সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে তা জানা যায়।
চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখছেন সৌরভ গাঙ্গুলি নিজেই। সম্প্রতি গাঙ্গুলি জানান এর জন্য তিনি মুম্বাই ভ্রমণ করছেন এবং চলচ্চিত্রের প্লটগুলো নিয়ে আলোচনা হয়েছে পরিচালকের সঙ্গে। তাঁর এবং প্রযোজনা সংস্থার ব্যস্ততার কারণে বায়োপিকটির কাজ কয়েক মাস স্থগিত ছিল। তবে এবার শিগগিরই তা শেষ হবে বলে জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। সিনেমায় অন্যান্য চরিত্রে আর কারা অভিনয় করেছেন তা জানা যায়নি।
চলচ্চিত্রটি পরিচালনার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক লাভ রঞ্জন এক টুইটে জানান, ‘লাভ ফিল্মস পরিবারে দাদাকে পাওয়া আমাদের কাছে অনেক সম্মানজনক! আমাদেরকে আপনার জীবনের একটি অংশ করার জন্য ধন্যবাদ দাদা।’

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৪ মিনিট আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৪ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৯ ঘণ্টা আগে