
সিনেমাজগতের ব্যক্তি বা তারকাদের প্রেম ও বিয়ের বিষয়টি বহুল চর্চিত। এ ছাড়া তাঁদের বিষয়ে জানার ব্যাপারে সাধারণ দর্শককের আগ্রহের অন্ত নেই। সম্প্রতি বিয়ের বিষয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন বলিউড নয়, বিশ্বসেরা সুন্দরী সুস্মিতা সেন। জানিয়েছেন, বয়স পঞ্চাশের কাছাকাছি গেলেও কেন তিনি বিয়ে করছেন না। আর কী শর্তেই বা করবেন!
মাত্র ১৮ বছর বয়সেই খ্যাতির চূড়ায় সুস্মিতা। তাঁর ব্যক্তিত্বের জন্য যতটা আলোচিত হয়েছেন, ততটাই হয়েছেন ব্যক্তিগত জীবনের জন্যেও। তবে প্রেম কিংবা বিয়ে নিয়ে তেমন কোনো রাখ-ঢাক নেই তাঁর। অল্প বয়সেই দুই মেয়ে দত্তক নিয়ে মাও হয়েছেন। তবে তাঁর বিয়ে করার ইচ্ছে রয়েছে!
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, ‘আমি বিয়ে করতে চাই। কিন্তু এমন একটা মানুষকে পেতেও তো হবে। আসলে বিয়ে তো মনের বন্ধন। কাউকে দেখে সেই অনুভূতিটাও আসতে হবে তাই না? যেদিন এমন কোনো পুরুষ জীবনে আসবে, যাকে দেখে মনে হবে একেই বিয়ে করা যায়, সেদিন করব।
চিরাচরিত হাস্যোজ্জ্বল ভঙ্গিতে আরও বলেছেন, ‘নাহলে আমার যে চাহিদার তালিকা রয়েছে, সেগুলো মিলে গেলেই বিয়ে করে ফেলব। এর আগে এই তো বেশ ভালো আছি।’

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
১৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৮ ঘণ্টা আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
১৯ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
২ দিন আগে