সাইফ-কারিনার জুটি বলিউডের অন্যতম জনপ্রিয় জুটির একটি। অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর কারিনাকে বিয়ে করেন সাইফ আলী খান, তখন অনেকেই ভেবেছিলেন এটিও ভেঙে যাবে কয়েক বছরেই। তবে দুই সন্তান তৈমুর আর জেহ-কে নিয়ে তাঁদের সুখের সংসারে গত ১২ বছরে একবারও ফাটল ধরার কোনও খবর সামনে আসেনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে সাইফ আলী খান জানিয়েছেন, কারিনার সঙ্গে ডেটের প্রথম দিনগুলোর কথা। রানী মুখার্জির পরামর্শ নিয়েই কারিনার সঙ্গে প্রথম ডেটে গিয়েছিলেন এ অভিনেতা। এবং অভিনেতার কথায়, রানীর পরামর্শ এখনো তাঁর দাম্পত্য জীবনে কাজে লাগে।
টাটা প্লে বিঞ্জের ‘নাউ বিঞ্জিং’-এ একসঙ্গে হাজির হয়েছিলেন সাইফ আর কারিনা। আর সেখানেই লাভ লাইফ প্রসঙ্গে কথা বলার সময় সাইফ জানান, তিনি আর কারিনা সম্পর্কে আছেন জানানোর পর, পরামর্শ এসেছিল অভিনেত্রী রানী মুখার্জির কাছ থেকে, যা মাঝে মাঝে এখনো তাঁর কাজে আসে।
সাইফের কথায়, ‘রানী সত্যিই দুর্দান্ত। আমি তাঁর সঙ্গে বন্ধুত্ব আগের চেয়ে বেশি উপভোগ করি। আমার মনে আছে, আমরা শুটিং করছিলাম। তখনো ও সিঙ্গেল। ভালোবাসার মানুষ আসেনি ওর জীবনে। আমাদের প্রেমের খবর পেয়েই বলেছিল, চল আমরা নন-স্টপ, জলদি জলদি করে শুটিং শেষ করে নেই। কোনও ডে অফ নেওয়ারও প্রয়োজন নেই।’, বলেন সাইফ।
আসলে রানী শুনেছিলেন, সাইফ ও কারিনা একসঙ্গে ঘুরতে যাচ্ছেন। তাই চেয়েছিলেন সাইফ আলী খান যেন সব কাজ দ্রুত শেষ করতে পারেন। সাইফ আরও বলেন, ‘রানী আমাকে বলেছিল, মনে রেখো বাড়িতে দুজন নায়ক। সে যা বোঝাতে চেয়েছিল আমি বুঝেছিলাম। এখনো আমি রানীর সেই পরামর্শ মেনে চলি। যখন একজন কাজ করে আমাদের মধ্যে, অন্য জন সময় দেয় বাচ্চাদের। আমি এটা বুঝতে পেরেছি, এটি সত্যিই ভালো পরামর্শ ছিল, দুর্দান্ত পরামর্শ ছিল। আমার বুঝতে অসুবিধে হয়নি ও দুজনের মধ্যে সমতা রাখার কথা বলেছিল।’
২০০৪ সালে যখন অমৃতার সঙ্গে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন সাইফ আলী খান, তখন তাঁদের দুই সন্তান সারা ও ইব্রাহিম বেশ ছোট। এরপর রোজা ক্যাটালানোর সঙ্গে বছর দু-এক ডেট করেন। ২০০৮ সালে ‘টাশন’ সিনেমার সেটে কারিনার প্রেমে পড়েন। আর শুরু করেন ডেটিং। তাঁদের বিয়েটা হয় ২০১২ সালে।

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
১৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২০ ঘণ্টা আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
২১ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
২ দিন আগে