বিয়ের হিড়িক পড়েছে বলিউডে। তালিকায় সবশেষ যুক্ত হলেন প্রতিভাবান অভিনেতা-নির্মাতা ফারহান আখতার ও শিবানী দান্ডেকর জুটি। স্থানীয় সময় আজ শনিবার ভারতের মহারাষ্ট্রের খান্ডালাতে পারিবারিক বাসভবনে একদম অভিনব কায়দায় বিয়ে সারলেন ফারহান-শিবানী। অনেকটা ঘরোয়া আয়োজনেই বিয়ে সেরেছেন দুজনে।
এনডিটিভির খবরে জানা গেছে, একে–অপরের কাছে শপথবাক্য পাঠ করে নতুন জীবনের পথে পা বাড়িয়েছেন দুজনে। আর বিয়ের এই শপথবাক্য নিজেরাই লিখেছেন তাঁরা।
বিয়েতে শিবানীর সাজও ছিল অভিনব। এরই মধ্যে বিয়ের একটি ছবি প্রকাশ পেয়েছে। এতে দেখা যায়, লাল ওড়না ও লাল রঙা মারমেইড গাউন পরেছেন শিবানী। আর কালো রঙা টাক্সিডোতে বরাবরের মতো আকর্ষণীয় ফারহান। দুই পরিবারের লোকজন ছাড়াও বিয়েতে হাজির ছিলেন হৃতিক রোশন, শংকর মহাদেবান ও রিয়া চক্রবর্তীসহ ফারহান-শিবানীর কাছের বন্ধুরা।
২০১৮ সালে নিজেদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন ফারহান-শিবানী। এর আগে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ফারহান। দুই সন্তান রয়েছে তাঁদের। ২০১৭ সালে বিচ্ছেদ হয় ফারহান ও অধুনার। বিচ্ছেদের পর টেলিভিশন তারকা শিবানীর প্রেমে পড়েন ফারহান।

আজ ৪ সেপ্টেম্বর কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের জন্মদিন। কীভাবে কাটাবেন তিনি আজকের দিনটি, কেমন কাটত আগের জন্মদিন—এসব বিষয় নিয়ে কথা হয় শিল্পীর সঙ্গে। এই সুবাদে জানা গেল তাঁর নতুন গানের খবর। আগামী মাসে যুক্তরাজ্য সফরে যাবেন তিনি, সেটিও জানালেন। সাবিনা ইয়াসমীনের সঙ্গে কথা বলেছেন এম এস রানা
২ ঘণ্টা আগে
বাংলাদেশের চলচ্চিত্রজগতের এক উজ্জ্বল তারকা বুলবুল আহমেদ। তিনি ছিলেন একাধারে অভিনেতা, প্রযোজক ও পরিচালক। আজ প্রয়াত এই শিল্পীর জন্মদিন। এ উপলক্ষে গতকাল বুলবুল আহমেদের শিল্পীজীবনে অর্জিত বিভিন্ন পুরস্কার ও ব্যবহৃত সামগ্রী সংরক্ষণের জন্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভে প্রদান করা হয়।
২ ঘণ্টা আগে
অভিনয়, স্টাইল, ব্যক্তিত্ব ও রোমান্টিক উপস্থিতি দিয়ে অল্প সময়েই দর্শকের মন জয় করেন সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তাঁর আকস্মিক মৃত্যুর খবর পুরো দেশকে স্তব্ধ করে দেয়। প্রিয় নায়ককে হারানোর শোক মেনে নিতে না পেরে একাধিক ভক্ত আত্মাহুতির পথ বেছে নিয়েছিলেন বলেও খবর প্রকাশিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে