মুক্তি পেল বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন ছবি ‘জওয়ান’-এর টিজার। আর এতে শাহরুখের লুক দেখে রীতিমতো চমকে গেছেন দর্শক। সেই সঙ্গে বুঝেও নিয়েছেন, ভরপুর অ্যাকশনের ছবি হতে চলেছে ‘জওয়ান’।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, আগামী বছর শাহরুখের অন্তত তিনটি বিগ বাজেটের ছবি মুক্তি পেতে যাচ্ছে। আর ছবিগুলো হচ্ছে—‘পাঠান’, ‘ডাঙ্কি’ ও ‘জওয়ান’। এর মধ্যে ‘জওয়ান’ নিয়ে উত্তেজনা একটু বেশিই। শাহরুখ ও প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, ‘জওয়ান’ নিয়ে তাঁদের প্রত্যাশার মাত্রা একটু বেশিই।
‘জওয়ান’-এর নির্মাতা দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার, যাঁকে চলচ্চিত্র জগৎ অ্যাটলি হিসেবেই চেনে। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। ‘জওয়ান’ ছবিটিও হিন্দির পাশাপাশি মুক্তি পাবে তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষায়।
শাহরুখের সঙ্গে অ্যাটলির এটিই প্রথম কাজ। দক্ষিণী গণ্ডি পেরিয়ে এই ছবির মাধ্যমে বলিউডে হাতে খড়ি হতে চলেছে পরিচালকের। কেমন হতে চলেছে দক্ষিণের তারকা পরিচালক আর বলিউড সুপারস্টারের যুগল প্রয়াস, তা দেখতে অপেক্ষা করতে হবে ২০২৩ সাল নাগাদ।

ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার। উৎসবে অংশ নিতে ৩ অক্টোবর টিমের সঙ্গে ভেনিসে পৌঁছান অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ৬ সেপ্টেম্বর সিনেমার প্রিমিয়ারের পর ইতালির মেস্ট্রেতে ভাইয়ের বাসায় যান বাঁধন। সেখানে গত সোমবার ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে বেড়াতে যান।
৫ ঘণ্টা আগে
দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দি আর্টসে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ৭ম নদী উৎসব। উৎসব চলবে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের অংশ হিসেবে থাকছে দ্য রিভার অ্যাজ অ্যান আর্কিভিস্ট শিরোনামের প্রামাণ্যচিত্র প্রদর্শনী। এতে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের তরুণ প্রামাণ্যচিত্র নির্মা
৫ ঘণ্টা আগে
ওয়েব ফিল্ম দিয়ে ওটিটিতে আগেই পা রেখেছেন পরিণীতি চোপড়া। ২০২১ সালে নেটফ্লিক্সে এসেছিল তাঁর অভিনীত ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। তাঁর সর্বশেষ সিনেমা বহুল আলোচিত ‘অমর সিং চামকিলা’ও মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। তবে ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা এবারই প্রথম পরিণীতির।
৫ ঘণ্টা আগে
সীমানা ছাড়িয়ে বিশ্বজয়ের নজির তো কতই আছে, কিন্তু একটি সুর কীভাবে গোটা বিশ্বকে একই ছন্দে বাঁধতে পারে—তার অনন্য দৃষ্টান্ত হয়ে রইল ‘পাসুরি’। কোক স্টুডিও পাকিস্তানের তুমুল জনপ্রিয় এই গান এবার পাকিস্তানি মিউজিকের ইতিহাসের সেরা রেকর্ডটি গড়ে নিয়েছে। প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে এক বিলিয়ন
৫ ঘণ্টা আগে