ঢাকা: আবার আসছে ‘ফ্যামিলি ম্যান’। ২০১৯ সালের সেপ্টেম্বরে অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছিল প্রথম সিজন। মনোজ বাজপেয়ীর অনবদ্য অভিনয় ভালোই সাড়া ফেলেছিল। সেই থেকে দর্শক উন্মুখ হয়ে অপেক্ষা করছিলেন ঘটনার ধারাবাহিকতা জানার জন্য। অবশেষে ঘোষণা এল দ্বিতীয় সিজনের। প্রকাশ পেল ট্রেলারও।
দেখুন ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’ এর ট্রেলার:
বুধবার (১৯ মে) সকালে মুক্তি পাওয়ার পর ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’ এর ট্রেলার দেখা হয়েছে ১৬ মিলিয়নেরও বেশিবার। এ থেকেই স্পষ্ট, দর্শকদের কী পরিমাণ কৌতুহল এ সিরিজকে ঘিরে। ট্রেলারে এবারও মনোজ বাজপেয়ী দুর্দান্ত। সঙ্গে আগ্রহ জিইয়ে রাখলেন তেলুগু অভিনেত্রী সামান্থা আক্কিনেনি ও প্রিয়ামনি।
এবার মনোজ বাজপেয়ীর সঙ্গে পর্দায় হাজির হয়েছেন সামান্থা আক্কিনেনি। এটিই অভিনেত্রীর ওয়েব সিরিজে প্রথম কাজ। তবে মনোজের স্ত্রীর ভূমিকায় অবশ্যই থাকছেন দক্ষিণী তারকা প্রিয়ামনি। এছাড়াও দেখা যাবে শরদ কেলকর, শরিব হাশমি, গুল পানাগকে। আর ‘ফ্যামিলি ম্যান’ এর সিজন ওয়ানে যেমন টান টান উত্তেজনা ছিল, সেটা তো থাকছেই।
প্রথম সিজনের গল্পে দেখা গেছে, অন্যতম সন্ত্রাসী মূসাকে ধরার জন্য মরিয়া শ্রীকান্ত তিওয়ারি। আদ্যোপান্ত ভদ্রলোক কিন্তু মূলত তিনি ধুরন্ধর গোয়েন্দা। এ চরিত্রে মনোজ বাজপেয়ীর অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে। মূসা রহমান চরিত্রে দক্ষিণী তারকা নীরজ মাধবের অভিনয়ও প্রশংসা পেয়েছিল। কিন্তু দ্বিতীয় সিজনে তাঁকে প্রধান খলনায়কের চরিত্রে দেখা যাবে না। তাঁর জায়গাতেই আসছেন সামান্থা আক্কিনেনি।
তাই গল্পের দ্বিতীয় মৌসুমে এবার মহিলা সন্ত্রাসীর সঙ্গে ফাইট করতে হবে গোয়েন্দা শ্রীকান্ত তিওয়ারিকে। ৪ জুন অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে রাজ এবং ডিকে পরিচালিত ক্রাইম থ্রিলার দ্য ফ্যামিলি ম্যান সিজন ২।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে