অবশেষে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলছেন রণবীর কাপুর। আলিয়ার সাথে বিয়ের সব ছবি তিনি তার অ্যাকাউন্ট থেকেই প্রকাশ করবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। এতো বছর ধরে তাঁর অফিসিয়াল কোনো অ্যাকাউন্ট ছিলো না সোশ্যাল মিডিয়ায়। রণবীর সবসময় সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলতেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কোনো ইস্যু নিয়ে কথা বলতেও নারাজ ছিলেন। তবে আলিয়ার কারণে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা এখনি বলছেন, বিয়ের আগেই এতো পরিবর্তন, বিয়ের পরে কি হয় কে জানে।
বৃহস্পতিবার সকাল থেকে রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা, তারপরই রণবীর-আলিয়ার চারহাত এক হবে। এই বহুল আলোচিত বিয়ের আসরে মূলত উপস্থিত থাকবেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা।
বিয়ের মূল অনুষ্ঠানের আগে বুধবার কাপুর পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল মেহেন্দির অনুষ্ঠান। সেখানে কেবলমাত্র কাপুর ও ভাট পরিবারের সদস্যরাই হাজির ছিলেন। বিয়ের ছবি কোনওভাই বাইরে ফাঁস না হয়, সে ব্যাপারে যথেষ্ট যত্নবান রণবীর-আলিয়া। মেহেন্দি বা সংগীতে কেমন সেজেছিলেন এই জুটি, তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে জানা গিয়েছে মেহেন্দিতে আলিয়া রণবীরের নাম লেখেননি, বরং হবু স্বামীর পছন্দের চিহ্নকে নিজের হাতে এঁকে নীরবে ভালোবাসার কথা বলেছেন।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে