ঢাকা: ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পাওয়া ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এর রেশ এখনো কাটেনি। সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মনোজ বাজপেয়ী, সামান্থা আক্কিকেনির মতো অভিনেতারা। অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাহাব আলি। তবে তাঁর অভিনীত সিরিজটি জনপ্রিয়তা পেলেও কপাল খোলেনি সাহাবের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান পরিস্থিতি জানিয়েছেন অভিনেতা। অর্থকষ্টে দিন কাটছে তাঁর। টাকার অভাবে মুম্বাইয়ের ফ্ল্যাট ছাড়তে হয়েছে তাঁকে।
‘দ্য ফ্যামিলি ম্যান ২’–এ সাজিদ চরিত্রে অভিনয় করেছেন সাহাব আলি। প্রথম ও দ্বিতীয় দুই সিজনেই দেখা গেছে তাঁকে।
সাহাব জানিয়েছেন, সিরিজটি মুক্তির আগে থেকেই অর্থাভাবে ভুগছিলেন তিনি। মুম্বাইয়ে থাকা কঠিন হয়ে গিয়েছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায়, দিল্লিতে পারিবারের কাছে ফিরে যেতে হয় তাঁকে। এখনও সেখানেই রয়েছেন। তবে সাহাব আলি আশাবাদী, ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ যেহেতু জনপ্রিয় হয়েছে, ফলে শিগগিরই নতুন কাজের প্রস্তাব পাবেন।
সাংবাদিকতা দিয়ে পেশাগত জীবন শুরু সাহাবের। অভিনয়ের স্বপ্ন নিয়ে ন্যাশনাল স্কুল অব ড্রামায় ভর্তি হন। সেখান থেকে পাশ করেই যান মুম্বাইয়ে। শুরু করেন মঞ্চ নাটকে অভিনয়। ‘জাঙ্গুরা’ ও ‘মুঘল এ আজম’ নাটকে অভিনয় করেন সাহাব। স্বল্প পারিশ্রমিকে কোনোমতে দিন কাটছিল। করোনার কারণে নাটকের শো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন তিনি।
মুম্বাই ছাড়ার আগেই ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এর কাজ শেষ হয়ে গিয়েছিল। আপাতত এম এক্স প্লেয়ার প্ল্যাটফর্মের একটি সিরিজে অভিনয়ের প্রস্তাব আছে সাহাবের হাতে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে