প্রয়াত ভারতীয় সংগীতশিল্পী কেকের ৫৫তম জন্মবার্ষিকী ছিল গতকাল বুধবার। জন্মদিনে তাঁর না থাকার কষ্টটা যেন আরও প্রকট হয়ে ধরা দিয়েছে তাঁর পরিবার, বন্ধু ও অনুরাগীদের কাছে।
কেকের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর কন্যা তামারা লিখেছেন, ‘বাবা তোমায় কতটা ভালোবাসি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। প্রতি মুহূর্তে তোমার অভাব বোধ হয়। যদিও তুমি আমার স্বপ্নে আসো। এটাই বড় প্রাপ্তি। আশা করি আবার কোনো দিন একসঙ্গে বসে কেক খেতে পারব আমরা।’
গত বছরের ৩১ মে কলকাতায় কনসার্ট করতে গিয়ে মারা যান কেকে। দক্ষিণ কলকাতার গুরুদাস কলেজের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন তিনি। নজরুল মঞ্চে চলছিল তাঁর কনসার্ট। গাইতে গাইতে অসুস্থ বোধ করছিলেন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
‘তড়াপ তড়াপ’, ‘ইয়াদ আয়েঙ্গে ওহ পাল’, ‘আঁখো মে তেরি’-র মতো দর্শকপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি শ্রোতা-দর্শকদের।
গত বছর বাবার জন্মদিনে তামারা লিখেছিলেন, ‘শুভ জন্মদিন বাবা। আজ তোমাকে আর ৫০০ বার শুভেচ্ছা জানানো হবে না। ঘুম থেকে উঠে তোমার সঙ্গে কেক খাওয়া মিস করছি। আশা করি তুমি যেখানে আছ সেখানে যতটা ইচ্ছে কেক খেতে পারছ। চিন্তা করো না, আজ মাকে একটুও কষ্ট পেতে দেব না। আমরাও ওঁকে বিরক্ত করে কষ্ট দেব না। আশা করি তুমি আজ রাতে আমাদের গান শুনতে পাবে বাবা। এই দিনটা শুধুই তোমার জন্য।’

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১০ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২১ ঘণ্টা আগে