কমলা সুন্দরী হয়ে ধরা দিয়েছেন ভারতীয় অভিনেত্রী ও মডেল রাকুল প্রীত সিং। আজ শুক্রবার ইনস্টাগ্রামে কমলা রঙের পোশাক পরে কমলা রঙের ব্যাকগ্রাউন্ডে তোলা ছবি পোস্ট করেছেন। ক্যাপশনের সঙ্গে জুড়ে দিয়েছেন কমলার ইমোজি, এরপর লেখেন, ‘এর চেয়ে ভালো ক্যাপশন ভাবতে পারছি না’।
ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গে ভক্তরা রাকুল প্রীতের রুপের প্রশংসায় পঞ্চমুখ। মন্তব্যের ঘরে অনেকেই জুড়ে দিচ্ছেন ভালোবাসার ইমোজি। লাকি যাদব নামে এক ভক্ত লেখেন, ‘তুমি চমৎকার সুন্দর।’
শুধু হিন্দি ভাষায় নয়, তেলুগু, তামিল এবং কন্নড় ভাষার সিনেমাতেও তুমুল জনপ্রিয় রাকুল প্রীত। বলিউডে ক্যারিয়ার শুরু করার আগে তিনি দক্ষিণ ভারতের সিনেমায় পরিচিত মুখ হয়ে ওঠেন।
এই মুহূর্তের অন্যতম ব্যস্ত অভিনেত্রী রাকুল প্রীত। ‘ডক্টর জি’–এর পর দিওয়ালিতে মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘থ্যাঙ্ক গড’। গত ২০ জানুয়ারি মুক্তি পেয়েছে তাঁর হিন্দি চলচ্চিত্র ‘ছত্রিওয়ালি’।
রাকুল অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। হিন্দি ভাষার ‘মেরি পত্নী কা রিমেক’ মুক্তির অপেক্ষায়। এ ছাড়া ‘আয়ালাম’ নামে একটি তামিল সিনেমার কাজ শেষ করেছেন তিনি। তামিল ভাষার ‘৩১ অক্টোবর লেডিস নাইট’ ও ‘ইন্ডিয়ান ২’ সিনেমার কাজ রয়েছে অভিনেত্রীর হাতে।


১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৩ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৫ ঘণ্টা আগে