সিনেমার শুটিংয়ের সময় কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে অনেক আগে থেকে সালমান খানকে হত্যার হুমকি দিয়ে আসছে লরেন্স বিষ্ণোই গ্যাং। সালমানের বাড়ির সামনে গুলি করাসহ আক্রমণ করা হয়েছে তাঁর ফার্ম হাউসেও। সম্প্রতি বাবা সিদ্দিকিকে হত্যার ঘটনায় সালমানকে নিয়ে উদ্বেগ বেড়েছে। পরিবার, বন্ধুমহলসহ গোটা বলিউড এখন চিন্তিত। এবার ভাইজানের পাশে দাঁড়ালেন মিকা সিংহ। বিষ্ণোইদের উদ্দেশে গাইলেন গান।
দীর্ঘদিনের বন্ধুত্ব সালমান ও মিকার। তাঁকে নিজের ভাই বলে দাবি করেন এই গায়ক। সালমানের জন্মদিনে তাঁর খামারবাড়িতে দেখা গিয়েছিল মিকাকে। ভাইজানকে ভয় না পাওয়ার বার্তা দিয়েছিলেন গায়ক। সম্প্রতি এক অনুষ্ঠানে গান গাইলেন মিকা। ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ সিনেমায় তাঁর গাওয়া ‘ইন দ্য মুম্বাই’-এর কতগুলো লাইন গাইলেন। যেন সালমানকে নিয়ে গেয়ে পাল্টা বার্তা দিলেন লরেন্স বিষ্ণোইকে। অবশ্য এর আগেও তিনি বলেছেন, সালমান যেন পাল্টা বিষ্ণোইদের মনে করিয়ে দেন সালমানই আসল ‘ভাই’।
সম্প্রতি রাজস্থানের রাজপুতদের ক্ষত্রিয় করণি সেনা নামের একটি গোষ্ঠী বিষ্ণোই গ্যাংয়ের প্রধান লরেন্সকে হত্যার জন্য ১ কোটি রুপির বেশি পুরস্কার ঘোষণা করেছে। ক্ষত্রিয় করণি সেনার জাতীয় কমিটির সভাপতি রাজ শেখাওয়াত এক ভিডিও ভাষণে এই পুরস্কারের ঘোষণা দেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, যে পুলিশ কর্মকর্তা লরেন্স বিষ্ণোইকে হত্যা করবে, তাকে ১ কোটি ১১ লাখ ১১ হাজার ১১১ রুপি পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি তাঁর নিরাপত্তাও নিশ্চিত করা হবে।
এদিকে নিজের নিরাপত্তা নিশ্চিতে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রায় ২ কোটি রুপিতে একটি বুলেটপ্রুফ গাড়ি আনাচ্ছেন সালমান।
উল্লেখ্য, ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যা মামলা থেকেই সালমানের সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের শত্রুতার শুরু। দীর্ঘদিন ধরে তারা সালমানকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। চলতি বছরেও সালমানের বাড়ির সামনে গোলাগুলি করে দুষ্কৃতকারীরা। সেই থেকে সালমান খানের নিরাপত্তা বাড়িয়ে দেয় মুম্বাই পুলিশ।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে