ভারতীয় অভিনেত্রী সানি লিওন বাংলাদেশে এসেছেন—এ খবর শনিবার টপ অবব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। শুধু সানি লিওনই নন, এসেছেন ভারতীয় একাধিক জনপ্রিয় তারকা। এদের মধ্যে বলিউডের নারগিস ফাখরি, খৈলাশ খের, পাপন, কাঁটা লাগা খ্যাত গায়িকা শেফালি প্রমুখ। টলিউড থেকে নুসরাত জাহান ও তাঁর স্বামী যশ দাশগুপ্ত, মিমি চক্রবর্তীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আজ রোববার সকালে নিজ দেশে ফিরে যান এই তারাকারা।
জানা গেছে, রাজধানীর একটি রেস্তোরাঁয় শনিবার দিবাগত রাতে গান বাংলার কর্ণধার তাপস মুন্নীর মেয়ে নাজিস আরমান ও সালমান মির্জার বিবাহ-উত্তর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতেই সবাই এসেছেন। গানবাংলা টেলিভিশনের চেয়ারপার্সন ফারজানা মুন্নী ও চ্যানেলটির প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়েতে যেন বসেছিল তারার হাট। দেশি-বিদেশি তারকারা নেচে-গেয়ে উদ্যাপন করেছেন এই বিয়ের অনুষ্ঠান। বিশেষ করে একঁঝাক ভারতীয় তারকার উপস্থিতি বিয়েতে অন্য মাত্রা এনে দেয়।
এর আগে সানি লিওন শুটিংয়ের অনুমতি চাইলেও পাননি। পরে ভিজিট ভিসায় বাংলাদেশে আসেন। সানি ছাড়া অন্য সবাই অনেকটা নিভৃতে এসেছিলেন। অন্যরা নিজ দেশের এয়ারপোর্টে তোলা ছবি প্রকাশ করলেও জানাননি ঢাকায় আসার তথ্য। তবে সানি বাংলাদেশের মাটিতে পা রেখেই সোশ্যাল মিডিয়ায় জানান দেন, যা নিয়ে শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়।
তাপসের একটি হিন্দি গানের মডেল হয়েছিলেন সানি লিওন। এরপর তার মালিকানাধীন টিএম রেকর্ডসের একটি গানচিত্রেও মডেল হয়েছিলেন এই বলিউড অভিনেত্রী। একই অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের গানে মডেল হিসেবে দেখা গেছে নারগিস ফাখরি, মিমি চক্রবর্তী, নুসরাত জাহানকে। এছাড়া গানবাংলা টিভির ‘উইন্ড অব চেঞ্জ’ স্টুডিওতে গান গেয়েছেন কৈলাস খের, পাপনদের মতো বলিউড তারকা কণ্ঠশিল্পীরা।






২০২৪ সালে আশনা হাবিব ভাবনা ও রাকিব হোসেন ইভনকে নিয়ে নির্মাতা রাইসুল ইসলাম অনিক শুরু করেছিলেন ‘চারুলতা’ নামের সিনেমার শুটিং। তবে মুক্তির খবর মিলছিল না সিনেমাটির। গত বছর চারুলতার স্বত্ব কিনে নেয় সাদামাটা এন্টারটেইনমেন্ট। জানিয়েছিল শিগগির আলোর মুখ দেখবে চারুলতা।
১৫ ঘণ্টা আগে
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হল কালচার ও ছাত্ররাজনীতির বাস্তব চিত্রকে কেন্দ্র করে আকাশ হক বানিয়েছেন ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। সম্প্রতি সিনেমার ট্রেলার প্রকাশ করে এই কোরবানির ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা। হল না পেলে বিকল্প ব্যবস্থায় হলেও ঈদ উৎসবেই সিনেমাটি দর্শকদের...
১৫ ঘণ্টা আগে
কান চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেট ‘মার্শে দ্যু ফিল্ম’কে বলা হয় বিশ্ব চলচ্চিত্রের বৃহত্তম ও সবচেয়ে প্রভাবশালী বাণিজ্যিক কেন্দ্র। এবারের কান মার্কেটে অংশ নিতে সারা বিশ্বের চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, ক্রেতা ও সেলস এজেন্টসহ ১৪ হাজারের বেশি পেশাদার কানে এসেছেন। গত বছরের তুলনায় যা প্রায় ৪ শতাংশ বেশি।
১৫ ঘণ্টা আগে
খিদে পেয়েছে ফুটবলার হামজা চৌধুরীর। ইচ্ছে করছে সাতকড়া দিয়ে রান্না করা মাংস খেতে। ঝটপট ফ্রেশ খাবারের জন্য হামজা অর্ডার করলেন ফুডিতে। মায়ের সঙ্গে ফোনে কথা বলতে বলতেই ফুড ডেলিভারি দিয়ে যায় ফুডি থেকে। তৃপ্তির হাসি ছড়িয়ে পড়ে হামজার মুখে। এমন এক ঘটনায় সাজানো ফুডি ফুড ডেলিভারির নতুন বিজ্ঞাপনটি নজর...
১৫ ঘণ্টা আগে