শাহরুখের পর দক্ষিণ ভারতীয় পরিচালক অ্যাটলি কুমার এবার হাত মেলাতে চলেছেন বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে—গত কয়েক দিন ধরে এমন গুঞ্জন শোনা যাচ্ছে বলিপাড়ায়। এবার সিনেমাটি নিয়ে নতুন তথ্য এসেছে সামনে। ভারতীয় সংবাদমাধ্যমে খবর, সিনেমাটিতে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে সালমান খান ও দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা রজনীকান্তকে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাটলি কুমারের পরবর্তী সিনেমায় একসঙ্গে দেখা যেতে পারে সালমান ও রজনীকান্তকে। সিনেমাটিতে থাকবে ভরপুর অ্যাকশন। এটি হতে যাচ্ছে ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম বড় বাজেটের সিনেমা।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, দুই অভিনেতা থেকেই ইতিমধ্যেই সম্মতি মিলেছে। আগামী মাসেই চূড়ান্ত হবে সবকিছু।
এর আগে ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে অ্যাটলি পেয়েছেন সফলতা। নয়নতারার সঙ্গে জুটি বেঁধে শাহরুখের অভিনয় রীতিমতো সাড়া ফেলেছিল দর্শকমহলে। বক্স অফিসে এই সিনেমার দারুণ সাফল্য নজর কেড়েছে।
‘জওয়ান’ মুক্তির পরই দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের সঙ্গে সিনেমার কাজ শুরু করেন অ্যাটলি। সিনেমাটির জন্য নাকি ৮০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন অভিনেতা। প্রযোজনা সংস্থা নাকি প্রাথমিকভাবে সেই পারিশ্রমিক দিতে রাজি হয়নি আল্লুকে।
এরপরই সালমানের সঙ্গে সাক্ষাৎ হয় অ্যাটলি কুমারের। চিত্রনাট্য পড়ে নাকি সবুজ সংকেত দিয়েছেন ভাইজান। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে খবর, চিত্রনাট্য নিয়ে আলোচনা সেরেছেন সালমান। খুব তাড়াতাড়ি নতুন কাজের আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে।
বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে এটি। প্রযোজনার কথা রয়েছে সান পিকচার্সের। সংগীত পরিচালনার দায়িত্বে থাকতে পারেন অনিরুদ্ধ রবিচন্দ্রর। সালমান তাঁর আসন্ন ছবি ‘সিকান্দার’-এর কাজ শেষ করার পরেই নতুন কাজ নিয়ে কথাবার্তা চূড়ান্ত করবেন। অ্যাটলির হাত ধরে শাহরুখের ব্লকবাস্টার হিটের পর এবার সালমানের পালা।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৫ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৬ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৬ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৬ ঘণ্টা আগে