
বলিউড অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের একটি আদালত। একটি প্রতারণা মামলা ঘিরে এই গ্রেপ্তারি পরোয়ানা। কিন্তু এই মামলায় সোনু প্রতারক কিংবা প্রতারিত—কোনোটিই নন, সাক্ষী। মামলায় ১ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য গ্রহণের জন্য আদালত কয়েকবার তাঁকে তলব করেছিল। একবারও হাজির না হওয়ায় এবার তাঁর বিরুদ্ধে এই হুলিয়া।
ভারতের লুধিয়ানা আদালত সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এই আদেশ দিয়েছেন আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমনপ্রীত কৌর।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, লুধিয়ানার আইনজীবী রাজেশ খান্না একটি ফৌজদারি মামলা করেছেন মোহিত শুক্লা নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আইনজীবীর অভিযোগ, মোহিত শুক্লা তাঁকে ‘রিজিকা কয়েন’ নামের একটি ভুয়া বিনিয়োগ প্রকল্পে ১০ লাখ টাকা বিনিয়োগ করতে প্রলুব্ধ করেন।
পরে সেই ১০ লাখ টাকা জালিয়াতির মামলা করেন ওই আইনজীবী। আইনজীবী রাজেশ খান্নার পক্ষে এই মামলায় সোনু সুদকে একজন সাক্ষী হিসেবে হাজিরা দেওয়ার জন্য তলব করেন আদালত। তবে একাধিকবার তলব সত্ত্বেও সোনু হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সোনুর বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানায় বলা হয়েছে, ‘সোনু সুদ, যাঁর ঠিকানা ৬০৫ / ৬০৬, কাসাব্লাংকা অ্যাপার্টমেন্ট, তাঁকে যথাযথভাবে সমন পাঠানো হয়েছিল, কিন্তু তিনি আদালতে হাজির হননি এবং আইনিভাবে তলব এড়ানোর চেষ্টা করেছেন। তাই তাঁকে গ্রেপ্তার করে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হলো।’
ওই পরোয়ানা মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমের ওশিওয়ারা থানায় পাঠানো হয়েছে। মামলার পরবর্তী শুনানি ১০ ফেব্রুয়ারি। এ বিষয়ে এখন পর্যন্ত সোনু সুদ বা তাঁর পক্ষ থেকে কোনো বিবৃতি বা প্রতিক্রিয়া জানানো হয়নি।

চলচ্চিত্র দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর টানা সাড়ে ২৪ মিনিট ধরে দাঁড়িয়ে করতালি পেয়ে নতুন ইতিহাস গড়েছে গাজা যুদ্ধকেন্দ্রিক নতুন প্রামাণ্যচিত্র ‘নাজা’ (NAZA)। এটি ভেনিস উৎসবের ইতিহাসের পাশাপাশি প্রধান প্রধান আন্তর্জাতিক...
১ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি সিনেমা নির্মাণের সঙ্গেও যুক্ত ঢালিউডের অ্যাকশন হিরো মাসুম পারভেজ রুবেল। পরিচালনা করেছেন ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘প্রবেশ নিষেধ’, ‘বাঘে বাঘে লড়াই’সহ প্রায় দেড় ডজন সিনেমা। সর্বশেষ ২০০৭ সালে মুক্তি পেয়েছিল তাঁর পরিচালিত ‘রক্ত পিপাসা’ সিনেমাটি।
৮ ঘণ্টা আগে
নতুন করে তৈরি হচ্ছে জনপ্রিয় গান ‘মানুষ বড়ই স্বার্থপর’। গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী রোহান রাজের লেখা ও সুর করা গানটি প্রথম প্রকাশিত হয় সুকুমার বাউলের কণ্ঠে। তাঁর কণ্ঠেই বিভিন্ন প্ল্যাটফরমে গানটির ভিউ হয়েছে ২০ কোটিরও বেশি। পরবর্তী সময়ে একই গান গেয়ে আলোচনায় আসেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় শিল্পী তসিবা।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে