
বছরের শুরুতেই নতুন সিনেমার প্রচারে ব্যস্ত বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার। ‘স্কাই ফোর্স’ সিনেমার প্রচারে ৩৩ বছরের দীর্ঘ ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন এই খিলাড়ি। বলিউডের লম্বা জার্নিতে তাঁর অন্যতম মূলমন্ত্র কঠোর পরিশ্রম। শুধু তা-ই নয়, বক্স অফিসে সাম্প্রতিক সময়ে সিনেমাগুলোর সাফল্য না থাকলেও তিনি থেমে থাকতে চান না।
অক্ষয় বলেন, ‘এটা প্রথমবার নয়। আমি অনেকবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। কিন্তু আমি মনে করি কঠোর পরিশ্রমই এগিয়ে যাওয়ার পথ। কেউ যদি আমাকে এ বিষয়ে জিজ্ঞাসা করে, আমি একটাই বলি—কাজ চালিয়ে যেতে হবে।’
অক্ষয়ের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’, ‘সরফিরা’ এবং ‘খেল খেল মে’ বক্স অফিসে আশানুরূপ পারফর্ম করতে পারেনি।
অনুষ্ঠানে তিনি আরও জানান, তাঁকে অনেকেই বছরে এক বা দুটি সিনেমা করার পরামর্শ দেন। এ প্রসঙ্গে অক্ষয় বলেন, ‘যদি আমি কাজ করতে পারি, তবে কেন করব না? আমি সারা জীবন এভাবেই কাজ করেছি। কাজ করতেই আমার ভালো লাগে।’
অভিনেতা এ-ও জানান, অনেকেই তাঁকে বিষয়বস্তুভিত্তিক সিনেমা না করার পরামর্শ দিয়েছেন, কিন্তু তিনি এমন সিনেমা চালিয়ে যেতে চান। তিনি বলেন, ‘আমি থামতে চাই না। আমি এমন সিনেমাও করব এবং অন্যান্য ধরনের সিনেমাও করব। আমি খুব গর্বিত যে আমি “সরফিরা” বানিয়েছি, যদিও এটি সফল হয়নি।’
‘স্কাই ফোর্স’ সিনেমাটি পরিচালনা করেছেন সন্দীপ কেলওয়ানি ও অভিষেক কাপুর। সিনেমাটি দিয়ে বীর পাহারিয়া বলিউডে ডেবিউ করছেন। ম্যাডক ফিল্মস এবং জিও স্টুডিওজ প্রযোজিত এই ছবিতে আরও অভিনয় করেছেন নিমরাত কৌর ও সারা আলী খান।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৫ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৬ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৬ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৬ ঘণ্টা আগে