ঢাকা: রহমান শল আলোচিত মডেল। কয়েক বছর ধরে ভারতের মিডিয়ায় তাঁর নাম বহুল উচ্চারিত। তবে নিজের কাজ নিয়ে যতটা, তারচেয়ে বেশি রহমানের প্রেমিকাকে কেন্দ্র করে। বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের প্রেমিক হিসেবেই বেশি পরিচিতি তাঁর।
কদিন আগে ইনস্টাগ্রামে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন রহমান। সেখানে একজন প্রশ্ন করেন, নিজের তারকা পরিচয় উপভোগ করেন কি না! জবাবে যা বলেছেন রহমান, সেটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তিনি উত্তর দিয়েছেন এভাবে, ‘তারকা হিসেবে পরিচিতি পাওয়ার মতো সে রকম কোনো কাজ এখনো করিনি। অন্যজনের কঠিন পরিশ্রমের বদৌলতে আমার এই পরিচিতি। যেদিন নিজের যোগ্যতায় তারকা হব, সেদিন আপনার প্রশ্নের উত্তর দেব।’
বোঝাই যাচ্ছে, এই ‘অন্যজন’ বলতে সুস্মিতা সেনকেই বুঝিয়েছেন রহমান। তিনি মডেলিং করছেন অনেক বছর ধরে। কাশ্মীরের ছেলে রহমান। ইঞ্জিনিয়ারিং শেষ করে মডেলিং শুরু করেন। ভারতের উত্তরাখন্ডে পাঁচ-ছয় বছর মডেলিং করার পর আসেন মুম্বাইয়ে। সেখানেই সুস্মিতা সেনের সঙ্গে পরিচয় রহমানের। তত দিন পর্যন্ত তিনি ছিলেন মিডিয়ার চোখের আড়ালে। কিন্তু যখন থেকে সুস্মিতা সেনের সঙ্গে জড়িয়ে গেল তাঁর নাম, প্রকাশ্যে এল- সুস্মিতার মনের মানুষ রহমান; তখন থেকেই মিডিয়ায় তিনি আলোচনায়। ‘সুস্মিতার প্রেমিক’ পরিচয়ের আড়ালে অনেকটাই হারিয়ে যেতে বসেছে ‘মডেল রহমান শল’। এ নিয়ে হয়তো চাপা ক্ষোপ আছে তাঁর। সে কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে রহমানের আফসোস, ‘যেদিন নিজের যোগ্যতায় তারকা হব…’।
রহমানের চেয়ে বয়সে ১৬ বছরের বড় প্রেমিকা সুস্মিতা। এ নিয়ে কম হাসাহাসি হয়নি। অনেকেই তো তাঁকে বিভিন্ন সময়ে কটাক্ষ করেছেন, বলিউডে ওপরে ওঠার সিঁড়ি হিসেবে সুস্মিতাকে ব্যবহার করছেন রহমান! এ নিয়ে মন খারাপ হলেও তাঁদের সম্পর্কে কোনো আঁচ পড়েনি। সমস্ত অভিযোগ-কটাক্ষকে তোয়াক্কা না করেই পরস্পরের ভালোবাসায় ডুবে আছেন সুস্মিতা-রহমান।
প্রেমিকা সুস্মিতাকে কী চোখে দেখেন রহমান? ভক্তের আরেক প্রশ্নের জবাব রহমান দেন এক বাক্যে, ‘তিনি সবচেয়ে সেরা’। আর সুস্মিতার কোন গুণ তাঁকে বেশি মুগ্ধ করে? রহমান বলেছেন, ‘তাঁর সচেতনতা’।
২০১৮ সালে সম্পর্কে জড়িয়েছিলেন সুস্মিতা-রহমান। বর্তমানে দুই মেয়েকে নিয়ে রহমানের সঙ্গে এক বাসাতেই থাকেন অভিনেত্রী।

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
১৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৮ ঘণ্টা আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
১৯ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
২ দিন আগে