
ভারতীয় সিনেমায় একটি যুগের অবসান হলো। ৮৯ বছর বয়সে চলে গেলেন অভিনেতা ধর্মেন্দ্র। এ মাসের শুরুর দিকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাড়িও নেওয়া হয়। ১১ নভেম্বর সংবাদমাধ্যমে তাঁর মৃত্যুর খবর ছড়ালে ধর্মেন্দ্রর পরিবারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। হেমা মালিনী ও এশা দেওল জানান, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং স্থিতিশীল আছেন। সেই থেকে অভিনেতাকে বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছিল।
ওই ঘটনার দুই সপ্তাহ পর আজ ২৪ নভেম্বর সকালে ধর্মেন্দ্রর বাড়ি থেকে একটি অ্যাম্বুলেন্স বেরিয়ে যেতে দেখা যায়। সকাল থেকে তাঁর বাড়ির সামনে নিরাপত্তা জোরদার করা হয়। বলিউডের অনেক তারকাকে দেখা যায় জুহুর পবন হংস শ্মশানে যেতে। এরই মধ্যে শ্মশানে পৌঁছেছেন অমিতাভ বচ্চন, সেলিম খান, অভিষেক বচ্চন, আমির খান, সালমান খান, সঞ্জয় দত্ত, অক্ষয় কুমার নির্মাতা অনিল শর্মাসহ অনেকে।
ধর্মেন্দ্রর পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের প্রথম সারির সংবাদমাধ্যমগুলো পুলিশ সূত্রে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
এরই মধ্যে বলিউড তারকারা সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্রর প্রতি শ্রদ্ধা জানাতে শুরু করেছেন। ইনস্টাগ্রামে নির্মাতা করণ জোহর লিখেছেন, ‘একটি যুগের সমাপ্তি হলো। তিনি ভারতীয় সিনেমার কিংবদন্তি। মানুষ হিসেবেও তিনি ছিলেন সেরা। আমাদের ইন্ডাস্ট্রির সবার প্রিয় মানুষ ছিলেন তিনি। সবার প্রতি তাঁর ছিল অপরিসীম ভালোবাসা। তাঁর আশীর্বাদ, তাঁর আলিঙ্গন, তাঁর উষ্ণতা অনেক বেশি মিস করব। ইন্ডাস্ট্রিতে যে শূন্যতা তৈরি হলো, তা কখনো পূরণ হওয়ার নয়।’
ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানিয়ে অজয় দেবগন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ধরমজির খবর শুনে হৃদয় ভেঙে গেল। তাঁর উঞ্চতা, উদারতা, উপস্থিতি প্রজন্মের পর প্রজন্ম ধরে শিল্পীদের অনুপ্রাণিত করেছে। ইন্ডাস্ট্রি একজন কিংবদন্তিকে হারাল।’

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকা, ব্যক্তিজীবন নিয়ে সমালোচনা ও ফ্লপ সিনেমা নিয়ে করোনা-পরবর্তী সময়ে কোণঠাসা হয়ে পড়েছিলেন শাকিব খান। সেই সময়ে শাকিব খানকে নিয়ে ‘প্রিয়তমা’ বানিয়ে হইচই ফেলে দেন হিমেল আশরাফ। সিনেমার গল্প, শাকিবের অভিনয়, লুক নজর কাড়ে দর্শকের। ২০২৩ সালে প্রিয়তমা মুক্তির পর আর পেছনে তাকাতে হয়নি
১৩ ঘণ্টা আগে
বলিউড অভিনেতা সালমান খানের জীবনের অন্যতম বিতর্কিত অধ্যায় কৃষ্ণসার হরিণ হত্যা মামলা। ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালীন রাজস্থানের যোধপুরের কাছে কঙ্কানি গ্রামে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে। এ নিয়ে জেলেও যেতে হয়েছে তাঁকে।
১৪ ঘণ্টা আগে
দীর্ঘ প্রতীক্ষার পর গত জানুয়ারিতে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তবে ঘোষিত তালিকায় আজীবন সম্মাননা ও সেরা চিত্রনাট্যসহ কয়েকটি বিভাগে বিচারকদের সুপারিশ প্রতিফলিত হয়নি—এমন অভিযোগ ওঠার পরই উদ্যোগ নেওয়া হয় পুনর্বিবেচনার।
১৫ ঘণ্টা আগে
ঈদ শেষে আবারও বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার পর থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। ১ জুন থেকে এই কার্যক্রম শুরু হলেও এবার এর আওতার বাইরে থাকছে সিনেপ্লেক্স ও সিনেমা হলগুলো। ফলে শপিং মল বন্ধ হয়ে গেলেও সন্ধ্যার পর সব ধরনের প্রেক্ষাগৃহে সিনেমা দেখার সুযোগ
১৫ ঘণ্টা আগে