ফ্যাশন শো

মেট গালা মানেই ফ্যাশন প্যারেড। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছরের মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয় এ ফ্যাশন শো। ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় এই আসরে উপস্থিত হন জনপ্রিয় তারকারা। এতে অংশ নেওয়ার জন্য তারকাদের থাকে দীর্ঘ প্রস্তুতি। সবাই চান ভিন্নধর্মী পোশাক পরে তাক লাগিয়ে দিতে। সে কারণে কোন তারকা কী পোশাক পরলেন মেট গালায়, তা নিয়ে সবার থাকে ব্যাপক আগ্রহ। গত আসরে এ আয়োজনে দ্বিতীয়বারের মতো অংশ নিয়ে আলোচনা সৃষ্টি করেছিলেন আলিয়া ভাট। এবার আলোচনার কেন্দ্রে শাহরুখ খান ও কিয়ারা আদভানি। দুজনেরই প্রথম পা পড়ল মেট গালায়।
প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে এবার মেট গালায় আমন্ত্রণ পান শাহরুখ খান। কালো তাঁর পছন্দের রং। তাই মেট গালায় প্রথম পা রাখার এই স্মরণীয় মুহূর্তে কালো স্যুটই বেছে নিয়েছেন শাহরুখ। গলাভর্তি গয়না। সবচেয়ে নজর কেড়েছে ‘কে’ লেখা পেনডেন্ট। তাঁর হাতে ছিল বাঘের মুখাবয়বের ডিজাইনে তৈরি বাহারি লাঠি। শাহরুখের এই পোশাকের ডিজাইন করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়।
মেট গালার রেড কার্পেটে শাহরুখ বলেন, ‘আমি এখানে এসে অনেকটা নার্ভাস, একই সঙ্গে এক্সাইটেড। আমি খুব বেশি রেড কার্পেটে অংশ নিইনি, খানিকটা লজ্জা পাই। আমার বাচ্চারা মেট গালা নিয়ে খুবই উচ্ছ্বসিত থাকে। তাদের কারণেই আমি এখানে এসেছি।’
মেট গালায় এবার প্রিয়াঙ্কা চোপড়া, দিলজিৎ দোসাঞ্জও ছিলেন। তবে তাঁদের ছাপিয়ে আলোচনায় উঠে এসেছেন কিয়ারা আদভানি। মেট গালার মঞ্চে তাঁরও অভিষেক হলো এবার। বেবি বাম্প নিয়েই রেড কার্পেটে হেঁটেছেন কিয়ারা। গত ফেব্রুয়ারিতে মা হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। মেট গালার রেড কার্পেটেই প্রথম অন্তঃসত্ত্বা লুক প্রকাশ্যে এল তাঁর। গৌরব গুপ্তার ডিজাইন করা কালো ও সোনালি পোশাকে দীপ্তি ছড়িয়েছেন কিয়ারা।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৫ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৫ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৬ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৭ ঘণ্টা আগে