গতকাল অনুষ্ঠিত হয়েছে ৬৮তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে আলিয়া ভাটের সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র ছিল জয়জয়কার। সর্বোচ্চ ১০টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিনেমাটি।
এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সব থেকে বেশি নমিনেশন পেয়েছিল সঞ্জয় লীলা বনসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, পুষ্কর গায়ত্রীর ‘বিক্রম বেদা’ এবং বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’। কিন্তু সবাইকে পেছনে ফেলে বাজিমাত করল ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। ফিল্মফেয়ারে সেরা সিনেমা থেকে শুরু করে সিনেমাটির জন্য সেরা পরিচালকের খেতাবও জিতে নিয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি।
সিনেমাটিতে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অভিনেত্রী আলিয়া ভাট। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমাটির জন্য সেরা কস্টিউম ডিজাইনারের পুরস্কার জিতেছেন শীতল ইকবাল শর্মা। এ ছাড়া সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর, সেরা কোরিওগ্রাফি, সেরা সিনেমাটোগ্রাফি, সেরা প্রোডাকশন ডিজাইন, সেরা ডায়ালগ এবং আরডি বর্মণ অ্যাওয়ার্ড ফর মিউজিক ট্যালেন্টের পুরস্কারও জিতে নিয়েছে গাঙ্গুবাই।
এবারের ফিল্মফেয়ারে ‘বাধাই দো’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রাজকুমার রাও। এই সিনেমার জন্যই সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পান শিবা চাড্ডা। ‘যুগ যুগ জিও’ ছবিটির জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কার জেতেন অনিল কাপুর। সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান ভূমি পেডনেকর ও টাবু। টাবু ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমার জন্য এই পুরস্কার পান। অন্যদিকে ভূমি ‘বাধাই দো’ সিনেমার জন্য পুরস্কারটি জেতেন। এই সিনেমা সমালোচকদের বিচারে ‘সেরা সিনেমার’ খেতাব জেতে। ‘বধ’ সিনেমার জন্য অভিনেতা সঞ্জয় মিশ্র সমালোচকদের বিচারে সেরা অভিনেতার পুরস্কার পান।
উল্লেখ্য, এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সালমান খান। তাঁর সঙ্গে ছিলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা ও মণীশ পাল।

পথচলার ২২ বছর উপলক্ষে ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় যেকোনো সিনেমার একটি টিকিট কিনলে আরও একটি টিকিট বিনা মূল্যে পাওয়া যাবে। দর্শকেরা ফেসবুক পেজে স্মৃতি শেয়ার করে জিততে পারবেন বিনা মূল্যের মুভি ভাউচারও।
৪ ঘণ্টা আগে
২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
১৪ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
১৫ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
১৫ ঘণ্টা আগে