আজ শুক্রবার প্রকাশ্যে এসেছে শাহরুখের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ডানকি’র দ্বিতীয় গান। আগে কোনও ঘোষণা না দিয়ে এদিন ভক্তদের চমকে দেন শাহরুখ। সঙ্গে বলিউড বাদশাহ জানিয়েছেন, ‘ডানকি’ সিনেমায় তাঁর সবচেয়ে প্রিয় গান এটি। সনু নিগমের গাওয়া গানটির শিরোনাম ‘নিকলে থে কাভি হাম ঘারসে’। প্রীতমের সুরে গানের কথা লিখেছেন জাভেদ আখতার।
গানটি শেয়ার করে এক্সে শাহরুখ লিখেছেন, ‘আজ হঠাৎ করেই মনে পড়ল তাই আপনাদের সঙ্গে গানটা শেয়ার করলাম। রাজু (রাজকুমার হিরানি) আর সনু, নাম দুটো শুনলেই মনে হয় আপনাদেরই একজন কেউ। আর এই গানটা তো ওরা দুজন মিলে বানিয়েছে, তাই এটাও তো আপনজনের গান। গানটা আপনজনের স্মৃতি ভিড় করা গান, নিজের দেশের মাটির গান, দেশমাতৃকাকে জড়িয়ে যে আরাম মেলে সেই অনুভূতির গান’।
এরপর আবেগতাড়িত শাহরুখ লেখেন, ‘আমরা সবাই কখনো না কখনো নিজের গ্রাম থেকে শহর থেকে জীবনের প্রয়োজনে দূরে চলে গেছি, নিজের জীবন গড়ে তুলেছি, কিন্তু মনটা তো সেই ঘরেই পড়ে থাকে, দেশে পড়ে থাকে। ‘ডানকি’ থেকে আমার সবচেয়ে প্রিয় গান এটি।’
‘ডানকি’ সিনেমায় হার্ডির চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। আর তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে তাপসী পান্নুকে। এ ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন–বিক্রম কোচার, সুনীল গ্রোভার ও ভিকি কৌশল। আগামী ২১শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডানকি’।
উল্লেখ্য, ‘ইয়ে দিল দিওয়ানা’ থেকে শুরু শাহরুখ-সনু নিগম জুটির সফর। ‘কাল হো না হো’ থেকে ‘সূরজ হুয়া মধ্যম’ শাহরুখের হয়ে কখনো জীবনমুখী আবার কখনো পুরোদস্তুর রোম্যান্টিক ট্র্যাক গেয়েছেন সনু নিগম।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৩ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৪ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৫ ঘণ্টা আগে