
ভয়াবহ এক সপ্তাহ কাটিয়ে ঘরে ফিরেছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। বাড়িতে অনুপ্রবেশকারী দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়ে পাঁচ দিন ভর্তি ছিলেন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। গত মঙ্গলবার বাড়ি ফেরার পর তাঁর ও পরিবারের নিরাপত্তা বাড়ানো হলো। সাইফ ও তাঁর পরিবারের ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়ার ভার নিয়েছে মুম্বাই পুলিশ। পাশাপাশি সাইফ নিরাপদ থাকতে সাহায্য চাইলেন ‘কেডি পাঠক’ হিসেবে পরিচিত জনপ্রিয় অভিনেতা রণিত রায়ের।
আজ বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, অভিনেতা সাইফ আলী খানকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দিতে একজন পুলিশ কনস্টেবল সব সময় তাঁর সঙ্গে থাকবেন।
জনপ্রিয় টিভি শো আদালতের কেডি পাঠক চরিত্রে অভিনয় করে রণিত রায় বেশ জনপ্রিয়তা পেয়েছেন। তাঁর একটি সিকিউরিটি ফার্ম রয়েছে। এই প্রতিষ্ঠানের সেবাগ্রহীতাদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান ও আমির খান। এবার সাইফ আলী খান তাঁর নিরাপত্তার জন্য দ্বারস্থ হলেন রণিত রয়ের।
এ বিষয়ে রণিতের কাছ থেকে তেমন কোনো মন্তব্য পাওয়া যায়নি। তথ্য নিশ্চিত করে তিনি বলেন, ‘আমরা সাইফের সঙ্গে আছি। তিনি এখন ভালো আছেন। বাড়িতে আছেন।’
বর্তমানে সাইফ-কারিনা থাকছেন বান্দ্রার ‘ফরচুন হাইটসে’। কনিষ্ঠ সন্তান জেহের জন্মের আগে তাঁরা এই বাড়িতে থাকতেন। পরে বান্দ্রারই ‘সৎগুরু শরণ’ আবাসনে বসবাস শুরু করেন। দুই বাসার মধ্যে অবশ্য বেশি দূরত্ব নেই।
গত ১৫ জানুয়ারি রাত দেড়টার দিকে সাইফের বাড়িতে দুর্বৃত্তদের অনুপ্রবেশ ঘটে। সাইফ বাধা দেওয়ার চেষ্টা করলে ছুরিকাঘাতে আহত হন। গুরুতর আহতাবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন সাইফ। চিকিৎসকেরা জানান, ঘাড় ও বাহুতে গুরুতর আঘাত ছিল। একটি ছুরিকাঘাত সাইফের স্পাইনাল কর্ড থেকে মাত্র দুই মিলিমিটার দূরে পড়েছিল। সাইফের শরীরে প্লাস্টিক সার্জারি করতে হয়েছে।

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
১৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২০ ঘণ্টা আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
২১ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
২ দিন আগে