বিচিত্র বিষয় নিয়ে নির্মিত হয় বলে ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সাধারণত স্বল্পদৈর্ঘ্যের সিরিজই বেশি দেখেন। যে কনটেন্ট তাঁর ভালো লাগে, বারবার দেখেন। অন্যকেও দেখতে উৎসাহিত করেন। শিল্পা জানালেন তাঁর প্রিয় তিন সিরিজের নাম।

স্পেশাল অপস: লায়নেস
প্যারামাউন্ট প্লাসের স্পাই থ্রিলার সিরিজ ‘স্পেশাল অপস: লায়নেস’। নারীদের নিয়ে গঠিত সিআইএ গোয়েন্দা সংস্থার লায়নেসেস নামের এক বিশেষ শাখার কার্যক্রম নিয়ে সিরিজের গল্প। এতে জো সালদানাকে দেখা যায় এ টিমের প্রধান হিসেবে। সন্ত্রাসীদের ধরে দলটির গোপন মিশন, প্রশিক্ষণ এবং সদস্যদের পারিবারিক জীবনের ওপর আলো ফেলে সিরিজটি। স্পেশাল অপস: লায়নেস নিয়ে শিল্পা শেঠি বলেন, ‘আমি এখন সিরিজটি দেখছি, খুব ভালো লাগছে। চরিত্রগুলো খুবই শক্তিশালী।’

সারে জাহান সে আচ্ছা
নেটফ্লিক্সের এ হিন্দি সিরিজ প্রকাশ পেয়েছে গত আগস্টে। এটিও স্পাই থ্রিলার। সত্তরের দশকের কাহিনি নিয়ে তৈরি এ সিরিজের গল্পের কেন্দ্রে আছে এক ভারতীয় গুপ্তচর। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের জন্য একটি উচ্চস্তরের মিশনে পাঠানো হয় তাকে। অভিনয়ে প্রতীক গান্ধী, সানি হিন্দুজা, তিলোত্তমা সোম, রজত কাপুর প্রমুখ। সারে জাহান সে আচ্ছা সিরিজটি শিল্পা শেঠির প্রিয় হয়ে উঠেছে প্রধানত এর চিত্রনাট্যের কারণে।

ইটস ওকে টু নট বি ওকে
নেটফ্লিক্সের ২০২০ সালের আলোচিত কোরিয়ান ড্রামা। গল্পের কেন্দ্রে আছে মুন গ্যাং ত্যা, মানসিক হাসপাতালে কাজ করে সে। অটিজমে আক্রান্ত ভাইকে নিয়ে থাকে। এক ঘটনার কারণে মাঝেমধ্যেই শহর বদল করতে হয় তাদের। এক হাসপাতালে তার সঙ্গে দেখা হয় কো মুন ইয়াংয়ের। একসময় একই এলাকায় থাকত তারা। নতুন শহরে তারা প্রেমে পড়ে, একসঙ্গে জীবন কাটানোর শপথ নেয়। শিল্পা শেঠি বলেন, ‘কে-ড্রামার খুবই ভক্ত আমি। এটাও বেশ ভালো লেগেছে।’

ভেনিস ও টরন্টোর মতো মর্যাদাপূর্ণ দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে আলোচনায় এসেছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি এবার স্থান পেল আরও এক উৎসবে। গতকাল ঘোষণা করা হয়েছে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসরের লাইনআপ। এ তালিকায় রয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড।
১৫ ঘণ্টা আগে
ধর্ষণের পর নির্মমভাবে ছোট্ট রামিসাকে হত্যার হৃদয়বিদারক ঘটনা কাঁদিয়েছে সারা দেশের মানুষের মন। সেই বেদনা, ক্ষোভ এবং বিচারপ্রত্যাশী মানুষের আকুতি নিয়ে মাহবুবুল খালিদ লিখেছেন গান। শিরোনাম ‘রামিসাদের বিচার’। ‘
১৫ ঘণ্টা আগে
দীর্ঘদিনের ব্যর্থতা ও মন্দা কাটিয়ে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ১৪ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘আওয়ারাপান ২’। মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ১১৪ কোটি রুপি আয় করেছে এই অ্যাকশন-রোমান্টিক সিনেমা।
১৫ ঘণ্টা আগে
অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’-এ দেখা গিয়েছিল এক সিংহশাবকের রাজা হয়ে ওঠার গল্প। এবার পর্দার বাইরে বন্য প্রকৃতির এক বাস্তব সিংহশাবকের রাজা হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প নিয়ে আসছে ন্যাশনাল জিওগ্রাফিক। চার পর্বের এই ডকু সিরিজের নাম ‘লায়ন’।
১৫ ঘণ্টা আগে