ইন্ডাস্ট্রির গুঞ্জন, মাসখানেক হল আলাদা হয়ে গেছেন বলিউডের আলোচিত জুটি আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে। নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে তেমন কিছু না বললেও, গত দু’বছরে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা মিলেছে আদিত্য-অনন্যার। এবার ভারতীয় সংবাদমাধ্যমের খবর প্রেম ভেঙেছে তাঁদের।
ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার ফ্যাশন শোয়ের র্যাম্প থেকে প্রথম। পরে স্পেনে অনুরাগীর ক্যামেরায় ধরা পরেছিলেন তাঁরা। সেই থেকে লন্ডন, মালদ্বীপ একসঙ্গে বহু জায়গায় দেখা মিলেছে তাঁদের। ইন্ডাস্ট্রির বিভিন্ন পার্টিতেও একসঙ্গেই যেতেন তাঁরা। মাস কয়েক আগে করণ জোহরের শোয়ে এসেও নিজেদের সম্পর্ক নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন দু’জনেই। সম্প্রতি মেয়ের পছন্দে যে মত আছে, তাও জানান চাঙ্কি পাণ্ডেও। কিন্তু এর মধ্যে কি এমন কারণে ভাঙছে সম্পর্ক তা জানা যায়নি।
গত মাসে অনন্যা ইনস্টাগ্রামে লেখেন, ‘যা একান্তই তোমার, তা তোমার কাছে ফিরে আসবেই। তুমি দুরে সরিয়ে দিলে, বারণ করে দিলেও, তা ফিরে আসবেই। এ সবই কিছু ঘটছে শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য।’ ভাঙনের জল্পনা শুরু হয় সেই থেকেই। অনন্যা-আদিত্যের কাছের বন্ধুদের বক্তব্য, মার্চেই প্রেম ভেঙেছে তারকা জুটির।
অবশ্য তাঁদের একে অপরের মধ্যে তিক্ততা তেমন নেই, বজায় রেখেছেন সৌজন্যের আদিত্য-অনন্যা সম্পর্কও। এখন অধিকাংশ সময়ই পোষ্যের সঙ্গে কাটাচ্ছেন অনন্যা। গোটা ঘটনাটি সামাল দেওয়ার চেষ্টা করছেন আদিত্যও। তবে এ বিষয়ে আদিত্য বা অনন্যা কেউই এখনো পর্যন্ত কোনও মন্তব্য করেননি।
এ দিকে সম্প্রতি মাঝ রাতে প্রাক্তন প্রেমিকা শ্রদ্ধা কাপুরের বাড়ি থেকে বেরোতে দেখা যায় আদিত্যকে। পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন অভিনেতা। অনুরাগীদের একাংশের আশঙ্কা, তবে কি পুরোনো প্রেমের জেরেই ভাঙল আদিত্য-অনন্যার সম্পর্ক? সে উত্তর অবশ্য মেলেনি এখনো।

২০২৩ সালের অক্টোবরে ঢাকায় গান শোনাতে এসেছিলেন অঞ্জন দত্ত। প্রিয় শিল্পীর গানে শ্রোতারা যখন বুঁদ হয়ে আছেন, তখন হঠাৎ সবাইকে চমকে দেন অঞ্জন দত্ত। স্টেজে গান গাওয়ার ফাঁকেই দেন নতুন ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা। ‘দুই বন্ধু’ নামের সিরিজটিতে অঞ্জনের পরিচালনায় অভিনয় করেন বাংলাদেশের তমা মির্জা।
১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে দাপট দেখাতে না পারলেও ওটিটিতে মুক্তির পর আলোড়ন তৈরি করে কিরণ রাওয়ের বলিউড সিনেমা ‘লাপাতা লেডিস’। রেলস্টেশনে বদল হয়ে যায় দুই নববধূ। কারণ লম্বা ঘোমটা। সেই ঘোমটার আড়ালে নিজের সদ্য বিয়ে করা স্ত্রীকে চিনতে পারেনি বর। এরপর নানা মজার ও সংকটপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে নারী স্বাধীনতা
২ ঘণ্টা আগে
আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমা নিয়ে চলছে উন্মাদনা। ঘোষণার পর থেকে আলোচনার কেন্দ্রে অ্যাটলি পরিচালিত সিনেমাটি। এবার শোনা যাচ্ছে, রাকায় দেখা যাবে হলিউডের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথকে। ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে এক প্রতিবেদনে দাবি করেছে, অ্যাটলির এই সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমায় খলনায়কের চরিত্রে
২ ঘণ্টা আগে
ঢাকা শহরের ৪১৬ বছর উদ্যাপনে ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক মাসব্যাপী উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উৎসবের অংশ হিসেবে রাজধানীর মধুমিতা সিনেমা হলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব।
২ ঘণ্টা আগে