অভিনেত্রী ওয়ামিকা গাব্বি সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজকুমার রাওয়ের কাছে জানতে চেয়েছিলেন, তাঁর দেখা সেরা পাঁচ সিনেমার নাম। যাতে তাঁর ভক্তরাও এসব সিনেমা দেখে সমৃদ্ধ হতে পারেন। রাজকুমার রাও পাঁচটি নয়, জানালেন তাঁর প্রিয় আটটি সিনেমার নাম। এর মধ্যে পাঁচটিই বাংলা সিনেমা।

অপু ট্রিলজি
‘পথের পাঁচালী’ (১৯৫৫), ‘অপরাজিত’ (১৯৫৬) ও ‘অপুর সংসার’ (১৯৫৯)—এ তিন সিনেমা নিয়ে সত্যজিৎ রায়ের অপু ট্রিলজি। রাজকুমার রাও তাঁর পছন্দের সিনেমার তালিকায় শুরুতেই রেখেছেন অপু ট্রিলজিকে। রাজকুমারের মতে, সব সিনেমাপ্রেমিকের এ তিন সিনেমা অবশ্যই দেখা উচিত।

মেঘে ঢাকা তারা
ঋত্বিক ঘটকের সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত সিনেমা ‘মেঘে ঢাকা তারা’ (১৯৬০)। দেশভাগের পটভূমিকায় এক উদ্বাস্তু পরিবারের মেয়ের সংগ্রাম উঠে এসেছে এ সিনেমায়। মূল চরিত্র নীতার ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রিয়া দেবী। রাজকুমার রাও তাঁর পছন্দের পাঁচ সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানে রেখেছেন মেঘে ঢাকা তারাকে।

গরম হাওয়া
‘গরম হাওয়া’ এম এস সাথ্যুর সবচেয়ে প্রশংসিত সিনেমা। দেশভাগের ওপর নির্মিত সিনেমাটি মুক্তি পায় ১৯৭৩ সালে। অভিনয়ে বলরাজ সাহনি, শওকত কাইফি, ফারুক শেখ প্রমুখ। ভারতীয় সিনেমায় নতুন ধারার সূচনা হয়েছে যেসব সিনেমার হাত ধরে, গরম হাওয়া তার মধ্যে অন্যতম।
নায়কান
সাধারণ বস্তিবাসী থেকে এক যুবকের মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে ওঠার গল্প ‘নায়কান’। ডন হলেও তাকে সবাই সম্মান করে, ভালোবাসে। মনিরত্নম পরিচালিত এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন কমল হাসান। মুক্তি পায় ১৯৮৭ সালে।

আসা যাওয়ার মাঝে
পুরো সিনেমায় কোনো সংলাপ নেই। এক মধ্যবিত্ত দম্পতির দৈনন্দিন জীবনের এক দিনের গল্প। স্ত্রী হাতব্যাগ তৈরির ফ্যাক্টরিতে চাকরি করে, বের হয় ভোরে। আর স্বামী সারা রাত প্রিন্টিং প্রেসে কাজ করে ভোরে ঘরে ফেরে। আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত এ সিনেমাটি ভক্তদের অবশ্যই দেখার অনুরোধ জানিয়েছেন রাজকুমার রাও।
দ্য ফ্লোরিডা প্রজেক্ট
এ সিনেমা নিয়ে রাজকুমারের মত, ‘ফ্লোরিডা প্রজেক্ট আমার হৃদয়জুড়ে আছে, খুবই সুন্দর সিনেমা।’ শন বেকার পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ২০১৭ সালে। দ্য ফ্লোরিডা প্রজেক্ট কয়েকজন ছেলেমেয়ের শৈশবের গল্প। ওয়াল্ট ডিজনির ঝলমলে রিসোর্টের পাশে যেসব শিশু বেড়ে উঠছে বঞ্চনা ও অবহেলা নিয়ে, তাদের গল্প।

প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডেসপিকেবল মি’-এর সপ্তম সিনেমা ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’। আগামী ২৮ অক্টোবর পিককে মুক্তি পাবে সিনেমাটি।
১২ ঘণ্টা আগে
জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
১ দিন আগে
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
১ দিন আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
১ দিন আগে