গুঞ্জন অবশেষে সত্যি হলো। একই সিনেমায় তিন ইন্ডাস্ট্রির তিন সুপারস্টার। বলিউডের রণবীর কাপুর, কন্নড়ের ইয়াশ আর মালয়ালম অভিনেত্রী সাই পল্লবী। ‘রামায়ণ’-এর গল্পে দেখা দেবেন তাঁরা। রণবীর আছেন রামের চরিত্রে, সাই হয়েছেন সীতা আর রাবণের চরিত্রে অভিনয় করবেন ইয়াশ।
নীতেশ তিওয়ারির রামায়ণ মুক্তি পাবে দুই পর্বে। প্রযোজক নমিত মালহোত্রা জানিয়েছেন, রামায়ণের প্রথম পর্ব ২০২৬ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, ঠিক এক বছর পর ২০২৭ সালের দীপাবলিতে আসবে সিনেমার দ্বিতীয় পর্ব।
অনেক দিন ধরে রামায়ণ সিনেমাটি নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। আগে শুটিং সেটের যে ছবি ভাইরাল হয়েছিল, তাতে রণবীর কাপুরকে রামের বেশে ও সাই পল্লবীকে সীতার চরিত্রে দেখা গিয়েছিল। তবে অনিশ্চিত ছিল ইয়াশের অভিনয়ের ব্যাপারটি। আজ প্রকাশিত পোস্টারে যদিও অভিনয়শিল্পীদের নাম লেখা ছিল না, তবুও তাঁরা যে থাকছেন এতে, এটা অনেকটা নিশ্চিত। রণবীর, ইয়াশ, সাই ছাড়াও এ সিনেমায় কৈকেয়ীর চরিত্রে লারা দত্ত, হনুমানের চরিত্রে সানি দেওল এবং মন্থরার চরিত্রে থাকবেন শিবা চাড্ডা।
রামায়ণ সিনেমার পোস্টারে দেখা যাচ্ছে, আকাশের দিকে একটি জ্বলন্ত তির ছোড়া হয়েছে। মেঘ ফুঁড়ে সে তির চলে যাচ্ছে মহাকাশপানে। প্রযোজক নমিত বলেন, ‘প্রায় পাঁচ হাজার বছর আগের যে মহাকাব্য কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে, সেটা নিয়ে সিনেমা করার স্বপ্ন দেখেছিলাম প্রায় এক দশক আগে। আমাদের দলের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ তা একটা রূপ পেতে চলেছে, আমি খুবই উত্তেজিত। উদ্দেশ্য একটাই, আমাদের ইতিহাস, সত্য ও সংস্কৃতি—রামায়ণকে বিশ্বজুড়ে দর্শকদের সামনে উপস্থাপন করা।’
রামায়ণ নিয়ে দর্শকের উৎসাহ আগে থেকেই ছিল। আজকের ঘোষণার পর অপেক্ষা বাড়ল আরও। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে চলেছে রামায়ণ। প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৮৩৫ কোটি রুপি। বাজেট নাকি আরও বাড়তে পারে। এরই মধ্যে কিছু অংশের শুটিং হয়েছে।
তবে শুটিং শুরু হতে না হতেই বিপাকে পড়েছিল রামায়ণ। শুটিং সেটের ছবি ফাঁস হয়ে গিয়েছিল। স্বত্ব নিয়ে দুই প্রযোজনা প্রতিষ্ঠানের মধ্যে ঝামেলার খবরও পাওয়া গিয়েছিল। এমনকি আটকে যেতে বসেছিল সিনেমার শুটিং। তবে সংকট কাটিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন পরিচালক নীতেশ।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
১৪ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
১৫ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
১৫ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
১৫ ঘণ্টা আগে