বলিউড থেকে এক প্রকার হারিয়ে গেছেন অভিনেত্রী নীতু চন্দ্রা। অথচ একসময় তাঁর ঝুলিতে ছিল ‘গরম মসালা’, ‘ট্র্যাফিক সিগন্যাল’, ‘অ্যাপার্টমেন্ট ১৩ বি’-এর মতো হিট সিনেমা। এমনকি তাঁর অভিনীত ‘ওই লাকি! লাকি ওই’ ছবিটি পেয়েছে জাতীয় পুরস্কার।
সেই নীতু চন্দ্রা হঠাৎ আলোচনায়। সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে নীতু জানান, এক ব্যবসায়ী তাঁকে স্ত্রী হওয়ার জন্য প্রতি মাসে ২৫ লাখ রুপি বেতনের প্রস্তাব দিয়েছিলেন!
নীতু বলেন, ‘আমার হাতে তেমন কোনো কাজ ছিল না। অর্থকষ্টে ভুগছিলাম। ঠিক এমন সময় এক ব্যবসায়ী আমাকে প্রস্তাব দেন, তাঁর স্ত্রী হলে প্রতি মাসে আমাকে ২৫ লাখ রুপি বেতন দেবে। এমন প্রস্তাবে মারাত্মক আঘাত পেয়েছিলাম। আমার মনে হয়েছিল মরে যাই। ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেকে অবাঞ্ছিত বলে মনে হচ্ছিল।’
নীতুর এই সাক্ষাৎকার ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ভক্তরা বলছেন, অনেকের থেকে নীতু প্রতিভাবান। তবে নেপোটিজমের কারণেই বলিউডে সুযোগ পাচ্ছেন না নীতু। অনেকে আবার বলছেন, সিনেমা নয়, বরং নীতুর ওয়েব সিরিজে কাজের চেষ্টা করা উচিত।

না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা তারিকুজ্জামান তপন। আজ শুক্রবার রাত ৮টার দিকে নিজ বাসায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
৩৪ মিনিট আগে
ওম পুরি একজন অসাধারণ অভিনেতা ছিলেন ঠিকই, কিন্তু একজন স্বামী হিসেবে তিনি সীমা কাপুরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। সীমা কাপুর এবং ওম পুরির বিয়ের মাত্র কয়েক মাস পরেই তাদের সম্পর্ক ভেঙে যায়। আন্নু উল্লেখ করেন, সীমা যখন জানতে পারে যে ওম পুরি জনৈক সাংবাদিক নন্দিতা পুরির সঙ্গে সম্পর্কে জড়িয়েছে...
৭ ঘণ্টা আগে
গত কয়েক বছর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার ছিল আলোচনার কেন্দ্রে। ওই চেয়ারে বসার জন্য জায়েদ খান, নিপুণ আক্তার ও ডিপজলের দৌড়ঝাঁপ ছিল চোখে পড়ার মতো। সাধারণ সম্পাদকের চেয়ার দখলের আশায় তিন তারকার লড়াইয়ের নানা ঘটনায় নানামুখী সমালোচনার মুখে পড়েন তাঁরা, নানা হাস্যরসের...
১২ ঘণ্টা আগে
১৫ বছর পর নতুন একক অ্যালবাম নিয়ে এসেছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন। ২১ এপ্রিল সহকর্মীদের সঙ্গে নিয়ে একটি রেস্তোরাঁয় সেল্ফ টাইটেলড অ্যালবামটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন আলিফ। ওই দিন রাতে ইউটিউবে প্রকাশের পর গতকাল থেকে শোনা যাচ্ছে স্পটিফাইসহ বিভিন্ন আন্তর্জাতিক অডিও প্ল্যাটফর্মে।
১২ ঘণ্টা আগে