গতকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদি। সেখানে তিনি সুস্মিতাকে তাঁর ‘অর্ধাঙ্গিনী’ বলে পরিচয় করিয়ে দেন।
তবে তাঁর এই পোস্ট নিয়ে বিয়ের জল্পনা শুরু হলে কয়েক মিনিটের মাথায় আরেকটি টুইট করেন ললিত। সেখানে তিনি লেখেন, ‘বিষয়টি পরিষ্কার করছি...আমরা কেবল একে অপরের সঙ্গে ডেটিং করেছি, এখনো বিয়ে করিনি। একদিন হয়তো সেটিও হয়ে যাবে।’
গতকাল থেকে চুপ ছিলেন সুস্মিতা। অবশেষে শুক্রবার (১৫ জুলাই) বিকেলে এ নিয়ে মুখ খুলেছেন সাবেক এই বিশ্বসুন্দরী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন বিয়ে করেননি।
ইনস্টাগ্রামে দুই মেয়ে রিনী ও আলিশার সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন সুস্মিতা। ক্যাপশনে লিখেছেন, ‘আমি সুখে আছি। বিয়ে করিনি, আংটিও পরিনি। নিঃশর্ত ভালোবাসায় ঘিরে আছি। যথেষ্ট স্পষ্ট করে বলা হয়েছে। এবার নিজের জীবন এবং কাজে ফিরি।’
বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন ১৯৯৪ সালে মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন। এর দুই বছর পর ১৯৯৬ সালে ‘দাস্তাক’ সিনেমার মধ্য দিয়ে তাঁর বলিউডে যাত্রা শুরু। অভিনেত্রীর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—বিবি নম্বর ওয়ান, আঁখে, ম্যায় হু না, ম্যায়নে পেয়ার কিউ কিয়া এবং নো প্রবলেম। এ ছাড়া সম্প্রতি ‘আরিয়া’ নামের সিরিজ দিয়ে নতুন করে প্রশংসা কুড়ান সুস্মিতা।

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
১৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৮ ঘণ্টা আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
১৯ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
২ দিন আগে