‘সব সরকারই নিজেদের স্বার্থে সিনেমাকে ব্যবহার করেছে’—সম্প্রতি নিজের এক সিনেমার প্রচারে এসে এমনই মন্তব্য করলেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ি। গত মঙ্গলবার রাতে মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘সাইলেন্স ২: দ্য নাইট আউল বার শুটআউট’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সমাজ ও রাজনীতিতে সিনেমার প্রভাব নিয়ে মতামত প্রকাশ করেছেন তিনি।
অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, সিনেমা কি সত্যিই কোনো আন্দোলন গড়ে তুলতে পারে? তাতে মনোজ স্পষ্ট ভাষায় বলেন, ‘আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে সিনেমার কোনো ভূমিকা আছে বলে আমার মনে হয় না।’
মনোজের কথায়, ‘সিনেমা কোনো আন্দোলনের অংশ হতে পারে, কিন্তু সিনেমা নিজে থেকে কিছু করতে পারে না।’
সম্প্রতি বলিউডে প্রোপাগান্ডা সিনেমার ভিড় বেড়েছে। কিন্তু সেটাও নতুন কোনো ট্রেন্ড নয় বলেই মনে করেন অভিনেতা। মনোজের কথায়, ‘প্রতি শাসকই সিনেমা এবং শিল্পকে নিজেদের সুবিধার্থে ব্যবহার করে এসেছে। এটা কোনো নতুন ঘটনা নয়।’
মনোজ আরও বলেন, ‘সিনেমা হলো সমাজের আয়না, যেখানে আমরা বাস্তবের নানা ঘটনা তুলে ধরি।’ উদাহরণ হিসেবে সত্তরের দশকের অস্থির সময়ের প্রেক্ষিতে অমিতাভ বচ্চনের ‘অ্যাংরি ইয়ংম্যান’ ইমেজের কথা বলেন মনোজ। মনোজের মতে, তখন দেশের তরুণ প্রজন্ম বেকারত্ব ও হতাশার সঙ্গে লড়াই করছিল। আর তখনই এমন সিনেমা দেখে তাঁরা তাঁদের আবেগ প্রকাশ করতেন।
উল্লেখ্য, গত বছর মনোজ বাজপেয়ি অভিনীত চারটি ছবি মুক্তি পেয়েছে, যার মধ্যে তিনটিই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। প্রশংসিত হয়েছে ‘গুলমোহর’ এবং ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’। বছরের শেষে মুক্তিপ্রাপ্ত ‘জোরাম’ একাধিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিল।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে