কঙ্গনা রনৌত অভিনীত ‘ইমার্জেন্সি’ সিনেমার মুক্তি ফের পিছিয়েছে। লোকসভা ভোটের ব্যস্ততা এবং ফল প্রকাশের পরবর্তী কাজের দিকে তাকিয়ে ছবি মুক্তি আপাতত স্থগিত করা হয়েছে বলে প্রযোজনা সংস্থা জানিয়েছে। যদিও হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কঙ্গনার সমালোচকদের ধারণা, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের অংশবিশেষ নিয়ে নির্মিত ছবি ফ্লপ হওয়ার আশঙ্কায় বারবার তারিখ বদল হচ্ছে।
গত ১৫ মে মণিকর্ণিকা ফিল্মস প্রোডাকশনের এক্স হ্যান্ডেলে ছবি মুক্তি পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়। তাতে লেখা হয়েছে, ‘আমাদের রানি কঙ্গনা রনৌতের জন্য আমাদের হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ। তিনি এখন দেশ ও জাতির সেবাকেই প্রাধান্য দিয়েছেন। দেশের সেবায় তিনি দায়বদ্ধতাকে অগ্রাধিকার দিচ্ছেন। সে কারণে ‘‘ইমার্জেন্সি’’র মুক্তির তারিখ স্থগিত রাখা হল।’ আরও বলা হয়েছে, ইমার্জেন্সির মুক্তির দিন খুব শিগগিরই জানানো হবে।
এদিকে, নেটিজেনদের সমালোচনায় পড়েছেন কঙ্গনা। তাঁদের অনেকেই লিখেছেন, ‘আসলে কঙ্গনা রনৌত বুঝে গেছেন যে ভোটে তিনি হারছেন। কঙ্গনা চাইছেন না, ভোটে বিপর্যয়ের পর অভিনয় জগতেও বিপর্যয় নেমে আসুক। সেই অস্বস্তি কাটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, এই ছবির মুক্তি বেশ কয়েকবার পিছিয়েছে। এর আগে গত বছরের নভেম্বর মুক্তির দিন ঠিক ছিল। শেষ আগামী ১৪ জুন মুক্তির দিন ধার্য করা হয়েছিল।
‘ইমার্জেন্সি’র পরিচালনা করেছেন কঙ্গনা রনৌত নিজে। ছবিতে মুখ্য চরিত্র ইন্দিরা গান্ধীর ভূমিকায়ও দেখা যাবে তাঁকে। তিনি ছাড়াও ছবিতে অভিনয় করেছেন—অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সুমন, শ্রেয়স তালপাড়ে, বিশাখ নায়ার এবং প্রয়াত সতীশ কৌশিক।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৭ মিনিট আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৯ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২০ ঘণ্টা আগে