বেশ কয়েক বছর ধরেই বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমিয়েছেন প্রিয়াংকা চোপড়া। এত দিন এ বিষয়ে কথা না বললেও এবার প্রিয়াংকা জানিয়েছেন, নোংরা রাজনীতির শিকার হয়েই বলিউড ছেড়েছিলেন তিনি। সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে খোলামেলাভাবে তিনি জানান বলিউড ছাড়ার কারণ।
‘আর্মচেয়ার এক্সপার্ট’ শিরোনামের একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন প্রিয়াংকা চোপড়া। সেখানে বলিউড ছাড়ার প্রসঙ্গ উঠলে তিনি জানান, প্রচণ্ড রাগ, ক্ষোভ থেকে বলিউড ছেড়েছেন তিনি। প্রিয়াংকা বলেন, ‘বলিউডে আমি কোণঠাসা হয়ে গিয়েছিলাম। আমাকে ভালো কোনো চরিত্রে নেওয়া হচ্ছিল না। এ নিয়ে অনেকের সঙ্গে আমার তখন ঝামেলাও হয়েছিল। নোংরা রাজনীতির শিকার হতে হতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম।’
প্রিয়াংকা জানান, ‘আমি আসলে সে সময় বলিউডের বিকল্প খুঁজছিলাম। ঠিক সে সময় দেশি হিটসের অঞ্জুলা আচার্য আমাকে ফোন করে জানতে চান মার্কিন যুক্তরাষ্ট্রে সংগীত ক্যারিয়ার গড়তে আমি আগ্রহী কি না। তখন আমি বিশাল ভরদ্বাজের ‘সাত খুন মাফ’ সিনেমার শুটিং করছিলাম।’
সংগীতের মাধ্যমে শুরু করলেও প্রিয়াংকা অভিনয়ের সুযোগটাই খুঁজছিলেন। অভিনয়ের প্রথম সুযোগ পান ২০১৫ সালে জোশুয়া সাফরান নির্মিত আলোচিত আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়ের মাধ্যমে। এর মাধ্যমে শুধু আলোচনা নয়, টানা দুটি পিপলস চয়েস অ্যাওয়ার্ডস জিতেছিলেন প্রিয়ংকা। এরপর তিনি হলিউডের কিয়ানু রিভস, দ্য রক, জ্যাক এফ্রন, লিয়াম হেমসওয়ার্থ, অ্যাডাম ডিভাইন, রেবেল উইলসনের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেন। তাঁকে ‘বেওয়াচ’, ‘ম্যাট্রিক্স: রেভল্যুশনস’, ‘দ্য হোয়াইট টাইগার’-এর মতো হলিউডের আলোচিত প্রজেক্টগুলোতে দেখা গেছে। এছাড়া সামনে হলিউডের ‘সিটাডেল’ ও ‘লাভ অ্যাগেইন’-এ দেখা যাবে এই অভিনেত্রীকে।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
১৯ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
১৯ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
১৯ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
১৯ ঘণ্টা আগে