বক্স অফিসের নিয়ন্ত্রণ নিয়েছে সারা আলি খান ও ভিকি কৌশল জুটির প্রথম সিনেমা ‘জারা হাটকে জারা বাঁচকে’। মুক্তির মাত্র ১০ দিনে সিনেমাটির আয় ৫০ কোটি রুপি ছাড়িয়েছে। সর্বশেষ খবর পর্যন্ত সিনেমাটি আয় করেছে ৫৩ কোটি রুপি। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
ভারতের চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ টুইটারে লিখেছেন, ‘জারা হাটকে জারা বাঁচকে হিট। সিনেমাটির ১০ দিনের আয় ৫০ কোটি রুপির বেশি। ৭০ কোটি রুপি ছাড়িয়ে যাওয়ার মতো অবস্থায় আছে। সব আশঙ্কাকে ভুল প্রমাণ করে দিয়েছে, যারা বলেছিলেন সব মিলিয়ে ২০ কোটির বেশি আয় হবে না। দ্বিতীয় সপ্তাহে শুক্রবার ৩.৪২ কোটি রুপি, শনিবার ৫.৭৬ কোটি রুপি, রবিবার ৭.০২ কোটি রুপি। ভারতে আয় মোট ৫৩.৫৫ কোটি রুপি।’
তরুণ আদর্শ আরও জানান, এটি এ বছরের তৃতীয় হিট হিন্দি ছবি। এর আগে পাঠান ও দ্য কেরালা স্টোরির হিন্দি ভার্সন হিট হয়েছিল। মাঝারি বাজেটের সিনেমা হিসেবে তিনি এটিকে বড় সাফল্য বলে মনে করছেন।
অবশ্য বক্স অফিসে এমন সাফল্যের পেছনে কাজ করেছে প্রযোজকের অভিনব পন্থা। রাখা হয়েছে একটি টিকিট কিনলে আরেকটা ফ্রির অফার, যা নিঃসন্দেহে ম্যাজিকের মতো কাজ করেছে।
গত ২ জুন মুক্তি পেয়েছে লক্ষ্মণ উতরেকর পরিচালিত সিনেমা ‘জারা হাটকে জারা বাঁচকে’। কমেডি ঘরানার এই ছবিতে ইন্দোরের এক কম বয়সী দম্পতির চরিত্রে অভিনয় করেছেন সারা ও ভিকি।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৩ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৪ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৫ ঘণ্টা আগে