গুঞ্জন সত্যি হতে যাচ্ছে শিগগিরই। চলতি মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন হালের সবচেয়ে আলোচিত বলিউড জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর। ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের পর বি-টাউনের প্রতীক্ষিত বিয়ে হচ্ছে এটি।
ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে জানা যায়, খুব একটা আড়ম্বর থাকছে না বিয়েতে। অন্যান্য তারকাদের মতো বিদেশের মাটিতে কোনো ডেস্টিনেশন ওয়েডিং কিংবা বিলাসবহুল হোটেলে বসছে না আলিয়া-রণবীরের বিয়ের আসর। দাদা রাজ কাপুরের পৈতৃক বাড়িতেই হবে বিয়ের আচার। দু’দিনেই বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এই বাড়িতে বিয়ে হয়েছিল রণবীরের বাবা ঋষি কাপুর ও মা নীতু কাপুরের।
বিয়ে কোথায় হচ্ছে জানার পরই আসে আমন্ত্রিতদের তালিকা। বিশেষ করে আলিয়া-রণবীরের ব্যাচেলর পার্টিতে থাকছেন কারা এ নিয়ে সরব নেট দুনিয়া। চলছে নানা জল্পনা।
আলিয়া-রণবীরের ঘনিষ্ঠ একজনের বরাতে ইন্ডিয়া টুডে জানায়, বিয়েতে অতিথিদের তালিকা সীমিত। আলিয়া-রণবীরের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা ছাড়া আর কেউ আমন্ত্রিত থাকবেন না। শোনা যাচ্ছে ব্যাচেলর পার্টিতে থাকতে পারেন রণবীরের কাছের বন্ধু অর্জুন কাপুর, আদিত্য রয় কাপুর ও আলিয়া-রণবীর দু’জনেরই খুব ঘনিষ্ঠ ‘ব্রহ্মাস্ত্র’ ছবির পরিচালক অয়ন মুখার্জি।

এদিকে এমন তারকা বিয়েতে এলাহি আয়োজন না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। ইন্ডিয়া টুডেকে ওই সূত্র জানায়, এখনই তো আলিয়া-রণবীরের সম্পর্ক বিবাহিত দম্পতির মতো। আলিয়ার দাদার ইচ্ছাপূরণের জন্যই ছোট্ট পরিসরে বিয়ের আয়োজন করা হচ্ছে।

আব্দুন নূর সজল ও আশনা হাবিব ভাবনাকে নিয়ে ‘যাযাবর’ নামের সিনেমা বানাচ্ছেন তানবীর হাসান। গত মাসে দুই অভিনয়শিল্পীর সঙ্গে সম্পন্ন হয়েছে আনুষ্ঠানিক চুক্তি। এবার শুটিংয়ের পালা। নির্মাতা জানান, এ মাসের শেষ দিকে শুরু হচ্ছে যাযাবরের দৃশ্যধারণের কাজ।
২ ঘণ্টা আগে
প্রায় দুই বছর ক্যানসারের সঙ্গে লড়ছেন সংগীত পরিচালক, সুরকার ও কণ্ঠশিল্পী ইবরার টিপু। যুক্তরাষ্ট্রে চলছে তাঁর চিকিৎসা। সম্প্রতি এক ভিডিও বার্তায় টিপু জানালেন, আগের চেয়ে ভালো আছেন তিনি। হারমোনিয়াম বাজিয়ে গাইতেও দেখা গেল তাঁকে। জানালেন আবার গানে ফেরার ইচ্ছার কথা।
২ ঘণ্টা আগে
আগামীকাল নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মবার্ষিকী। এ উপলক্ষে নানা আয়োজন করেছে নাট্য সংগঠনগুলো। থাকছে শোভাযাত্রা, বক্তৃতা, নাট্য প্রদর্শনী, নাট্যাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণসহ নানা আয়োজন।
২ ঘণ্টা আগে
প্রপিতামহকে নিয়ে গর্ব করে বিপাকে পড়েছেন দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী হা ইয়োং। প্রপিতামহ আন সাং হোর ‘জাপানপন্থী কর্মকাণ্ডের’ কথা না জেনে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে নিয়ে গর্ব করে ক্যারিয়ারের সবচেয়ে বড় সংকটে পড়েছেন অভিনেত্রী।
২ ঘণ্টা আগে