আদিত্য ধরের পরিচালনায় দেখা যাবে বলিউড অভিনেতা রণবীর সিংকে। ভারতীয় সংবাদমাধ্যমে খবর, সিনেমাটির সম্ভাব্য নাম ‘ধুরন্ধর’। আর সিনেমাটিতে বসবে তারার হাট। মুখ্য চরিত্রে রণবীরের সঙ্গে দেখা যেতে পারে সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল, অক্ষয় খান্নাসহ একাধিক তারকাকে।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ডের প্রেক্ষাপটে সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হবে সিনেমাটি। সেখানে গোয়েন্দা কর্মকর্তা চরিত্রে থাকবেন রণবীর আর খল চরিত্রে দেখা যতে পারে সঞ্জয় দত্তকে।
তবে আর মাধবন, অক্ষয় খান্না ও অর্জুন রামপালের চরিত্রের আভাস এখনই প্রকাশ্যে আনতে নারাজ নির্মাতারা। সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনার দায়িত্বেও রয়েছেন আদিত্য।
আগামী আগস্ট মাস থেকে শুরু হতে পারে একাধিক তারকা সমন্বিত সিনেমাটির শুটিং। ভারতের পাশাপাশি বাইরেও একাধিক জায়গায় হবে দৃশ্যধারণ। সিনেমাটিতে রণবীরের চরিত্রটি গড়া হবে লার্জার দ্যান লাইফ আদলে। এভাবে আগাচ্ছে চিত্রনাট্য তৈরির কাজ। ইতিমধ্যে চরিত্রের প্রস্তুতি শুরু করেছেন অভিনেতারা।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৫ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৬ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৬ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৬ ঘণ্টা আগে