অবৈধভাবে ভারতীয় প্রিমিয়ার লিগ সম্প্রচারের অভিযোগ উঠেছে ফেয়ার প্লে নামের একটি অ্যাপের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সম্প্রচারের একমাত্র স্বত্ব প্রতিষ্ঠান ভিয়াকম ১৮। আর এই মামলায় নাম জড়িয়েছে ভারতের ৪০ জনের বেশি জনপ্রিয় তারকার। এবার প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ও দক্ষিণ ভারতের অভিনেত্রী তামান্না ভাটিয়াকে ডেকে পাঠিয়েছে মহারাষ্ট্র পুলিশের সাইবার সেল।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত ২৩ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য সঞ্জয় দত্তকে ডেকে পাঠায় মহারাষ্ট্র পুলিশের সাইবার সেল। যদিও অভিনেতা হাজিরা দেননি, কারণ হিসেবে জানিয়েছেন, তিনি ওই দিন ভারতে ছিলেন না। তাই হাজিরার জন্য অন্য তারিখ চেয়েছেন তিনি। আর এবার আগামী ২৯ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য তামান্না ভাটিয়াকে ডেকেছে পুলিশ।
তামান্না ভাটিয়া ও সঞ্জয় দত্তের বিরুদ্ধে অভিযোগ, অ্যাপটির হয়ে প্রচারণা করেছেন তাঁরা। এই অ্যাপে সিনেমা, সিরিজসহ নানান কিছু দেখা যায়। আর এগুলোর সঙ্গে এই অ্যাপেই অবৈধভাবে আইপিএল টুর্নামেন্টের সম্প্রচার করা হচ্ছিল। যদিও আইপিএল সম্প্রচারের স্বত্ব একমাত্র ভিয়াকম ১৮-এর কাছেই রয়েছে।
কোনো অনুমতি ছাড়াই এই ফেয়ার প্লে অ্যাপে আইপিএলের সম্প্রচার হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এতে তাঁদের আর্থিক ক্ষতি হয়েছে। তাদের অ্যান্টি-পাইরেসি দলের দাবি, ২০২৩-এর ৩১ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ফেয়ার প্লে অ্যাপটি টাটা আইপিএল ম্যাচগুলো অবৈধভাবে লাইভ দেখিয়েছিল।
আর এই অ্যাপের প্রচারের জন্য ভারতের বিভিন্ন শহর, মেট্রো, ট্রেনসহ নানান জায়গায় বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, বেটিং চক্র চালানোর অভিযোগ উঠেছে ফেয়ার প্লের বিরুদ্ধে।
শুধু সঞ্জয় কিংবা তামান্না নয়, এই অ্যাপের বিজ্ঞাপন করেছেন ৪০ জনের বেশি ভারতীয় তারকা। এর মধ্যে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও র্যাপার বাদশাহর নাম রয়েছে।

ম্যাচ শুরুর আগে ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা শিরোপা জিতলে আবারও বিয়ে করবেন। আর প্রিয় দলের জয় নিশ্চিত হতেই সেই ঘোষণার ধারাবাহিকতায় ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে উদ্দেশ্য করে নতুন পোস্ট দিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি...
১১ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ব্যস্ত সময় পার করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। নিয়মিত কাজ করছেন টালিউড সিনেমায়। সাম্প্রতিক সময়ে তিনি শেষ করেছেন ব্রাত্য বসুর ‘শেকড়’ এবং সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’ সিনেমার শুটিং। এবার জানা গেল, প্রায় দুই বছর আগে মুক্তি পাওয়া ‘চালচিত্র’ সিনেমার প্রিকুয়েলে অভিনয় করবেন তিনি।
১৪ ঘণ্টা আগে
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়া চার ধারাবাহিক এবার দেখা যাবে নাগরিক টিভিতে। ধারাবাহিকগুলো হলো ‘প্যারা+সিটামল ৫০০ এমজি’, ‘মুসিবত রিলোডেড’, ‘সন্দেহের অবকাশ’ এবং ‘ওপেন কিচেন’। নাগরিক টিভি সূত্রে জানা গেছে, প্রতি রবি, সোম ও মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে সন্দেহের অবকাশ।
১৫ ঘণ্টা আগে
ওটিটিতে কবে দেখা যাবে—এমন প্রশ্নের মুখোমুখি প্রায়ই হতে হয়েছে অভিনেত্রী কেয়া পায়েলকে। উত্তরে বরাবরই পায়েল জানাতেন, ব্যাটে-বলে মিলে গেলে কাজ করবেন ওটিটিতে। অবশেষে ওয়েব কনটেন্টে যাত্রা শুরু হলো কেয়া পায়েলের। তিনি অভিনয় করছেন ‘হ্যাপিলি ম্যারিড’ নামের ওয়েব ফিল্মে। তাঁর বিপরীতে আছেন আরিফিন শুভ।
১৫ ঘণ্টা আগে