বলিউড সিনেমার চরিত্র ‘প্রেম’ নামটি শুনলে চোখের সামনে ভেসে উঠে সালমান খানের নাম। ১৯৮৯ সালে সুরজ বরজাতিয়ার ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমায় প্রথমবার প্রেম হয়ে বড়পর্দায় হাজির হয়েছিলেন সালমান। একই পরিচালকের ‘হাম আপ কে হ্যা কন’, ‘হাম সাথ সাথ হ্যা’, প্রেম রতন ধন পায়ো’ সিনেমায় প্রেম চরিত্রে দেখা গেছে অভিনেতাকে। গত বছর শোনা গিয়েছিল সুরজ বরজাতিয়ার ‘প্রেম কি শাদি’ নামের নতুন সিনেমায় আবার প্রেম হয়ে পর্দায় আসছেন সালমান। তবে বর্তমানে রোমান্টিক সিনেমায় আগ্রহী নন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সালমান খানের পরিবর্তে প্রেম চরিত্রে কার্তিক আরিয়ানের কথা ভাবছেন পরিচালক সুরজ বরজাতিয়ার। অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্রের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই নির্মাতার সঙ্গে কার্তিক আরিয়ানের মিটিং হয়েছে। তবে কার্তিক এখনো সুরজ বরজাতিয়াকে কোনো পাকা কথা দেননি।
‘ভুল ভুলাইয়া ২’ সিনেমায় অক্ষয় কুমারের জায়গা দখল করেছিলেন কার্তিক। বক্স অফিসে সফলতাও পেয়েছেন এই সিনেমা দিয়ে। কার্তিক এখন ব্যস্ত ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার শুটিংয়ে। প্রেম চরিত্রে কার্তিক কতটা সফল হবেন তা সময় বলে দেবে।
মুক্তির অপেক্ষায় আছে কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমাটি। কবীর খান পরিচালিত এই স্পোর্টস ড্রামায় উঠে আসবে প্যারাঅলিম্পিকের গোল্ড মেডেল প্রাপ্ত মুরলিকান্ত পেটকরের কথা। ১৪ জুন মুক্তি পাবে সিনেমাটি।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২ মিনিট আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১১ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১১ ঘণ্টা আগে