বলিউডে কোনো সিনেমা ব্যবসায়িক সফলতা পেলে সেই ফর্মুলায় সাজানো হয় নতুন সিনেমার ছক। সাম্প্রতিক সময়ে বলিউডে চলছে পুরোনো সিনেমার সিকুয়্যালের প্রবণতা। বক্স অফিস জয়ে এখন সিকুয়্যালই ভরসা। এবার একাধিক সিকুয়্যালের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন প্রযোজক রমেশ তরানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রযোজক জানান, ‘রেস ফোর’, ‘সোলজার টু’, ‘ভূত পুলিশ টু’ এর সিকুয়্যাল আসছে। ইতিমধ্যেই শেষ হয়েছে ‘রেস ফোর’ এর চিত্রনাট্যের কাজ।
২০০৮ সালে মুক্তি পেয়েছিল ‘রেস’। বছর পাঁচেক পর মুক্তি পেয়েছিল ‘রেস টু’। আব্বাস-মস্তান পরিচালিত দুই সিনেমাতেই মুখ্য চরিত্রে ছিলেন সাইফ আলি খান। প্রথমটির খলচরিত্রে ছিলেন অক্ষয় খান্না, দ্বিতীয়টিতে জন আব্রাহাম। তৃতীয় পর্বে অবশ্য মুখ্য চরিত্রে অভিনয় করেন সালমান খান, বিপরীতে ববি দেওল। পরিচালনায় ছিলেন রেমো ডি’সুজা।
তবে ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্বে সাইফ বা সালমান কেউ থাকবেন কি না, তা অবশ্য এদিন জানাননি প্রযোজক। তবে জানিয়েছেন এ বছর থেকেই শুরু হবে ‘রেস ফোর’ এর শুটিং। সিনেমার কলাকুশলীসহ পরিচালকের নাম শিগগিরই প্রকাশ্যে আনা হবে।
একই সঙ্গে চলছে ‘সোলজার’ ও ‘ভূত পুলিশ’-এর সিকুয়্যালের প্রস্তুতিও। ‘সোলজার’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ববি দেওল, দ্বিতীয় পর্বেও নাকি থাকতে পারেন তিনি। অন্য দিকে, সদ্য মুক্তি পেয়েছে রমেশ প্রযোজিত ‘ইশক ভিশক’-এর সিকুয়্যাল ‘ইশক ভিশক রিবাউন্ড’। প্রযোজনা সংস্থাটির হাতে রয়েছে ডেভিড ধাওয়ানের পরিচালনায় বরুণ ধাওয়ান ও ম্রুণাল ঠাকুর অভিনীত একটি সিনেমাও।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৮ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৮ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৯ ঘণ্টা আগে