সকাল সকাল সবাইকে খুশির খবর দিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। আনুষ্ঠানিক ঘোষণা করে জানালেন তাঁদের প্রথম সন্তান আসার খবর। কয়েক দিন আগেই শোনা গিয়েছিল মা-বাবা হতে চলেছেন তাঁরা। এবার সে জল্পনায় সিলমোহর দিয়ে সবার সঙ্গে খুশির সংবাদটি ভাগ করে নিলেন বলিউডের জনপ্রিয় এ দম্পতি।
আজ বৃহস্পতিবার দীপিকা-রণবীর একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সেখানে বাচ্চাদের জুতা, জামার সঙ্গে মাথার টুপি, বেলুন, ইত্যাদি দেখা যাচ্ছে। মাঝখানে দেওয়া সন্তান আসার সময়, সেপ্টেম্বর ২০২৪।’
ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে শুভেচ্ছায় ভাসছেন রণবীর-দীপিকা। আয়ুষ্মান খুরানা, সুনাম কাপুর, শেহনাজ গিল থেকে একাধিক তারকা ইতিমধ্যেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। শ্রেয়া ঘোষাল লিখেছেন, ‘ও বাবা। এ তো দারুণ খুশির খবর। তোমাদের আমরা বেশ খুশি।’ রাকুল প্রীত সিং লিখেছেন, ‘দারুণ খুশির সংবাদ।’
কয়েক দিন আগেই ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, অভিনেত্রী এখন দ্বিতীয় ট্রাইমেস্টারে রয়েছেন বলে শোনা যাচ্ছে। বাফটা অ্যাওয়ার্ডের রেড কার্পেট থেকেও গুঞ্জন ছড়ায় দীপিকা গর্ভবতী। সেদিন তাঁকে গাউনের পরিবর্তে সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়িতে দেখা যায়। ছবি তোলার সময়েও অভিনেত্রীকে মিডরিফ হাত দিয়ে ঢেকে রাখতে দেখা যায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, বাবা-মা হওয়ার জন্য রণবীর ও তিনি প্রস্তুত। তাঁরা বাচ্চা পছন্দ করেন। অভিনেত্রীর কথায়, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিতি, অর্থ পাওয়ার পরও বাড়ির লোকের কাছে আমি সেই আগের মতোই আছি। তারা আমাকে এখনো সেই ছোট মেয়ের মতোই ট্রিট করেন। আমারও সেটা ভালো লাগে। আমি আর রণবীর দু’জনেই আমাদের সন্তানকে সেই মূল্যবোধে বড় করতে চাই।’ তখন থেকেই জল্পনা ছিল সন্তানের বিষয়ে ভাবছেন তারকা দম্পতি।
উল্লেখ্য, ‘রামলীলা’ সিনেমার সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন দীপিকা-রণবীর। বিয়ের পর ‘এইটিথ্রি’-তে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। রোহিত শেঠির কপ ইউনিভার্স ‘সিংহাম এগেইন’-এ দুজনকে আবার একসঙ্গে দেখা যাবে।

চলচ্চিত্র দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর টানা সাড়ে ২৪ মিনিট ধরে দাঁড়িয়ে করতালি পেয়ে নতুন ইতিহাস গড়েছে গাজা যুদ্ধকেন্দ্রিক নতুন প্রামাণ্যচিত্র ‘নাজা’ (NAZA)। এটি ভেনিস উৎসবের ইতিহাসের পাশাপাশি প্রধান প্রধান আন্তর্জাতিক...
১০ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি সিনেমা নির্মাণের সঙ্গেও যুক্ত ঢালিউডের অ্যাকশন হিরো মাসুম পারভেজ রুবেল। পরিচালনা করেছেন ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘প্রবেশ নিষেধ’, ‘বাঘে বাঘে লড়াই’সহ প্রায় দেড় ডজন সিনেমা। সর্বশেষ ২০০৭ সালে মুক্তি পেয়েছিল তাঁর পরিচালিত ‘রক্ত পিপাসা’ সিনেমাটি।
১৭ ঘণ্টা আগে
নতুন করে তৈরি হচ্ছে জনপ্রিয় গান ‘মানুষ বড়ই স্বার্থপর’। গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী রোহান রাজের লেখা ও সুর করা গানটি প্রথম প্রকাশিত হয় সুকুমার বাউলের কণ্ঠে। তাঁর কণ্ঠেই বিভিন্ন প্ল্যাটফরমে গানটির ভিউ হয়েছে ২০ কোটিরও বেশি। পরবর্তী সময়ে একই গান গেয়ে আলোচনায় আসেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় শিল্পী তসিবা।
১৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৭ ঘণ্টা আগে