বলিউডে অনেক বছর ধরে নিজেদের রাজত্ব ধরে রেখেছেন তিন খান—আমির, সালমান ও শাহরুখ। শাহরুখের সঙ্গে সালমান একাধিক সিনেমায় অভিনয় করেছেন। আমিরের সঙ্গে দেখা গেছে সালমানকে। তবে শাহরুখের সঙ্গে কখনো অভিনয় করেননি আমির। এই তিনজন একসঙ্গে হাতে গোনা কয়েকটি শোতে অংশ নিলেও একসঙ্গে সিনেমা করা হয়নি তাঁদের।
অনেক দিন ধরে শোনা যাচ্ছে, তিন খান একসঙ্গে একটি সিনেমা করার পরিকল্পনা করছেন। গত বছরের ডিসেম্বরে আমির খান জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে শাহরুখ ও সালমানের সঙ্গে আলোচনা করেছেন তিনি। তাঁরাও খুব আগ্রহী। ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছেন তাঁরা। সে রকম চিত্রনাট্য পেলেই একসঙ্গে অভিনয় করা হবে তাঁদের।
সিনেমায় তিন খানের একসঙ্গে দেখা পেতে হলে আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে। তবে আমির, সালমান ও শাহরুখকে একসঙ্গে দেখার সুযোগ এসে গেছে। এ মাসেই সৌদি আরবের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা।
সৌদি আরবের রিয়াদে প্রতিবছর অনুষ্ঠিত হয় বাণিজ্য ও বিনোদনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘জয় ফোরাম’। জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ) নামের একটি সরকারি প্রতিষ্ঠান এর আয়োজন করে। প্রতিষ্ঠানটি সৌদির বিনোদন ইন্ডাস্ট্রির নিয়ন্ত্রক। জয় ফোরামের এ বছরের উৎসবটি অনুষ্ঠিত হবে ১৬ ও ১৭ অক্টোবর, রিয়াদের বুলেভার্ড সিটির এসইএফ এরেনায়। ৩০টির বেশি দেশ থেকে অতিথিরা অংশ নেবেন এতে।
জয় ফোরামের শেষ দিন, অর্থাৎ ১৭ অক্টোবর একটি সেশনে অংশ নেবেন শাহরুখ খান, আমির খান ও সালমান খান। নিজেদের ক্যারিয়ার, সিনেমার সম্ভাবনা ইত্যাদি নিয়ে আলাপ করবেন তাঁরা।

সোশ্যাল মিডিয়ায় খবরটি জানিয়েছেন সৌদির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আলালশেখ। তিনি এক্সে লিখেছেন, ‘সিনেমার বড় তারকারা এক জায়গায়। ১৭ অক্টোবর জয় ফোরাম ২০২৫-এর একটি আলোচনা সভায় বক্তা হিসেবে যোগ দেবেন শাহরুখ খান, সালমান খান ও আমির খান।’
জয় ফোরামে এ নিয়ে দ্বিতীয়বার হাজির হচ্ছেন শাহরুখ। এর আগে ২০১৯ সালে এই আয়োজনে অভিনেতা জ্যাকি চ্যান ও নির্মাতা জ্যঁ-ক্লদ ভ্যান ড্যামের সঙ্গে শাহরুখের একটি সেলফি ভাইরাল হয়েছিল।
শাহরুখ, আমির, সালমান ছাড়াও এবারের জয় ফোরামে অংশ নিচ্ছেন ইউটিউব তারকা জিমি ডোনাল্ডসন ওরফে মিস্টার বিস্ট, ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইট, ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগান, ইউএফসি চ্যাম্পিয়ন জন জোনস, বিশিষ্ট উদ্যোক্তা ও বিনিয়োগকারী ডেমন্ড জন, মার্কিন বাস্কেটবল খেলোয়াড় শাকিল ও’নিল প্রমুখ।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৬ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৭ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে