জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কাটাচ্ছেন বলিউড তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। গতকাল রোববার মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া।
খুশির জোয়ারে ভাসছে কাপুর ও ভাট পরিবার। বলিউড তারকাদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন ‘রণলিয়া’। শুভেচ্ছা জানিয়েছেন আলিয়ার হলিউড অভিনেত্রী গল গাদতও।
মা হওয়ার খবর ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে গতকাল ইনস্টাগ্রামে পোস্ট করেন আলিয়া। লেখেন, ‘…এবং আমাদের জীবনের সেরা খবর; আমাদের সন্তান চলে এসেছে। কী দারুণ সে! ভালোবাসায় উপচে পড়ছি আমরা। ধন্য এবং মুগ্ধ অভিভাবক আমরা। ভালোবাসা জানাই। আলিয়া ও রণবীর।’
পোস্টের মন্তব্যের ঘরে মুক্তির অপেক্ষায় থাকা ‘হার্ট অব স্টোন’ সিনেমার সহকর্মী আলিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন হলিউড অভিনেত্রী গল গাদত। অভিনেত্রী লিখেছেন, ‘অভিনন্দন’। সঙ্গে জুড়ে দিয়েছেন অনেকগুলো ‘হার্ট’ ইমোজি।
চলতি বছরের জুলাই মাসেই ‘হার্ট অব স্টোন’ ছবির শুটিং শেষ করে দেশে ফেরেন আলিয়া। এই ছবির শুটিং চলাকালেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেন অভিনেত্রী। প্রযোজক ও সহ-অভিনেতা গল গাদতের সঙ্গে কাজের মধুর অভিজ্ঞতা শেয়ার করে সেসময় তাঁর ভূয়সী প্রশংসাও করেন তিনি।
ছবিটি আগামী বছর নেটফ্লিক্সে মুক্তি পাবে। এই ছবির মাধ্যমেই হলিউডে অভিষেক ঘটবে আলিয়ার।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৫ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৭ ঘণ্টা আগে