সোনি টিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়া গট ট্যালেন্ট’ এর বিচারক হচ্ছেন শিল্পা শেঠি। এতদিন এই শোয়ের বিচারকের আসনে ছিলেন কিরণ খের, মালাইকা অরোরা ও করণ জোহর। কিন্তু এ বছর কিরণ খেরের ক্যানসার ধরা পড়ে। বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী ব্লাড ক্যানসারে আক্রান্ত। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।
কিরণের অনুপস্থিতেই সুযোগ আসে শিল্পার। ২৭ সেপ্টেম্বর থেকে শোয়ের অডিশন রাউন্ড শুরু হবে। চূড়ান্ত পর্বের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন শিল্পাসহ অন্যান্যরা। বর্তমানে ‘সুপার ডান্সার ৪’ শোয়ের সেটে গীতা কাপুর ও অনুরাগ বসুর সঙ্গে বিচারকের আসনে রয়েছেন শিল্পা।
এসব শোয়ের বিচারক হয়ে প্রতিযোগিতার মধ্যে শিল্পা নিজেকেই যেন খুঁজে পান। স্মৃতিতাড়িত হয়ে তিনি ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘এদের দেখে আমি আমার শৈশবের স্মৃতিকে রোমন্থন করি। যেমন সুপার ডান্সারের মঞ্চে বিচারক থাকার সময় ছোটবেলার অনেক স্মৃতি মাথায় ভিড় করে। এই শিশুদের আনন্দ, উন্মাদনা, হাসি, মজা, কান্না, সরলতা—সবকিছুর মধ্যে নিজেকে আমি যেন খুঁজে পাই। আসলে এই মঞ্চ অনেক হারানো মুহূর্তকে আবার জীবন্ত করে।’
একটা ঝড় আচমকা ওলটপালট করে দিয়েছিল শিল্পা শেঠির জীবন। পর্ন তৈরি এবং তা অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জেলে ছিলেন জীবনসঙ্গী রাজ কুন্দ্রা। গ্রেপ্তার হওয়ার পর টানা দু মাস জেলেই কাটাতে হয়েছে তাঁকে। কঠিন সময়ে পাশে পেয়েছিলেন বোন শমিতা শেঠিকে। কিন্তু কয়েক দিনের মাথায় তিনিও দূরে চলে যান শিল্পার থেকে। ‘বিগ বস ওটিটি’তে অংশ নেওয়ার জন্য তার এই দূরে সরে যাওয়া।
স্বামী মুক্ত হয়েছেন জেল থেকে। তাঁর জামিনের খবর প্রকাশের কিছুক্ষণ পর শিল্পা ইনস্টাগ্রাম স্টোরিতে দারুণ একটি বার্তা যুক্ত করেছিলেন। সেখানে রংধনুর ছবির মাঝে লেখা চীনা বংশোদ্ভূত মার্কিন স্থপতি রজার লির উক্তি— ‘রংধনুর উপস্থিতি প্রমাণ করে বাজে ঝড়ের পর সুন্দরের আবির্ভাব হয়।’ বাড়ি ফিরে এসেছেন শমিতাও। শিল্পা গেল কয়েকদিনে এমন অনেককিছুই পেয়েছেন। শিল্পা ফিরছেন স্বমহিমায়।
ওটিটি প্ল্যাটফর্মে অভিষেকের জন্য প্রস্তুত শিল্পা। একটি ওটিটি সিরিজের জন্য কথা বলছেন শিল্পা শেঠি, যেখানে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। একজন চিত্রনায়িকাকে কেন্দ্র করে গল্প আবর্তিত হবে, যেটি সুস্মিতা সেনের ‘আর্য’ সিরিজের মতোই। চূড়ান্ত খবর পেতে আরও কিছু সময় লাগবে। তখনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন শিল্পা।

বছরের শুরুতে অপু বিশ্বাসকে নিয়ে ‘শিকার’ নামের ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। গত মার্চে শুটিং শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। নির্মাতা জানালেন প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় পূর্বনির্ধারিত সময়ে কাজ শুরু করতে পারেননি তাঁরা। অবশেষে এ মাসে শুরু হচ্ছে শিকারের শুটিং।
১৩ ঘণ্টা আগে
যুদ্ধাবস্থা নিয়ে নতুন গান প্রকাশ করলেন সংগীতশিল্পী সুজিত মোস্তফা। ‘সংশয় জাগে’ শিরোনামের গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন রূপন চৌধুরী। ভালোবাসা ভুলে ঘৃণায় ডুবে পৃথিবীর মানুষ যেভাবে যুদ্ধে মেতে উঠেছে তাতে একসময় এই পৃথিবী ধ্বংস হয়ে...
১৪ ঘণ্টা আগে
এই সময়ের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির খ্যাতিমান দুই নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ ও রায়হান রাফী। ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে কান চলচ্চিত্র উৎসবের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিচিতি পেয়েছেন সাদ। অন্যদিকে বাণিজ্যিক সিনেমায় সুখ্যাতি আছে রাফীর। ‘পরাণ’, ‘তুফান’, ‘সুড়ঙ্গ’...
১৪ ঘণ্টা আগে
আগামীকাল ৩ জুলাই ২৪ বছরে পদার্পণ করতে যাচ্ছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে এনটিভি। ১ জানুয়ারি ২০০৪ থেকে ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে চ্যানেলটি।
১৪ ঘণ্টা আগে