ভারতীয় সিনেমা মাতিয়ে বেড়াচ্ছেন রণবীর কাপুর, রণবীর সিং, আল্লু অর্জুন, বিজয় থালাপতি, রামচরণের মতো তরুণ অভিনেতারা। অ্যাকশন সিনেমাতেও পরিচালকেরা ছক আঁকছেন সুঠামদেহী তরুণ অভিনেতাদের নিয়ে। এ দৌড়েও এগিয়ে আছেন টাইগার শ্রফ, আল্লু অর্জুন, রামচরণ, প্রভাসদের মতো তারকারা। এরই মাঝে বয়সের সীমাবদ্ধতা কিংবা সিক্স প্যাককে তুড়ি মেরে উড়িয়ে নিজস্ব অ্যাকশন স্টাইলে তাক লাগিয়ে দিলেন বুড়ো দুই অভিনেতা। ৬৫ বছর বয়সী বলিউড অভিনেতা সানি দেওল আর ৭২ বছর বয়সী দক্ষিণি সুপারস্টার রজনীকান্তের সিনেমা দেখতে বর্তমানে উৎসবের নগরীতে পরিণত হয়েছে ভারতের প্রতিটি রাজ্য। শুধু তা-ই নয়, ভারত ছাপিয়ে অভিনেতাদের অ্যাকশন পৌঁছে গেছে বিদেশের মাটিতেও।
২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘গদর: এক প্রেমকথা’। সিনেমার সিক্যুয়েল ‘গদর ২’ মুক্তি পেল ১১ আগস্ট। দীর্ঘ ২২ বছর পর তারা সিং হয়ে পর্দায় দেখা দিলেন সানি দেওল। মুক্তির তিন দিনের মাথায় শুধু ভারতেই সিনেমাটি আয় করেছে ১৩৫ কোটি রুপি। চতুর্থ দিন শেষে ভারতে এর আয় পেরিয়েছে ২৩০ কোটি রুপি। আয়ের হিসাবে বলাই যায়, সানি দেওলের ৪০ বছরের ক্যারিয়ারে সেরা সিনেমা এটি। এত বছর পর সানির এমন প্রত্যাবর্তন যেন অকল্পনীয়। অবশ্য মুক্তির আগে সিনেমার অগ্রিম টিকিট বিক্রির খবর কিছুটা আভাস দিয়েছিল সানি-চমকের। সানির বিপরীতে সাকিনা চরিত্রে আছেন আমিশা প্যাটেল। সিনেমার গল্পে ছেলেকে রক্ষা করতেই ধুন্ধুমার অ্যাকশনে দেখা মেলে সানির।
অন্যদিকে ১০ আগস্ট মুক্তি পেয়েছে সুপারস্টার রজনীকান্তের ১৬৯তম সিনেমা ‘জেলার’। রজনীকান্তের সিনেমা মানেই বক্স অফিস হিট। এবারও ব্যতিক্রম ঘটেনি। মুক্তির আগেই বিশ্লেষকেরা ধারণা করেছিলেন, বক্স অফিসে ঝড় তুলবে সিনেমাটি। এরইমধ্যে বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি আয় করে ফেলেছে সিনেমাটি। শুধু ভারতেই পঞ্চম দিনের আয় ২০৫ কোটি রুপি। দুই বছর পর পর্দায় থালাইভার অ্যাকশন দেখতে যেন মুখিয়ে ছিলেন ভক্তরা। তাই সিনেমা মুক্তির দিন চেন্নাই ও বেঙ্গালুরুর বিভিন্ন অফিসে ছুটির ঘোষণা দেওয়া হয়েছিল। রজনীর অ্যাকশন যে বয়সের কাছে কিছুই নয়, আবারও তার প্রমাণ দিলেন অভিনেতা। নেলসন দীলিপ কুমারের পরিচালনায় তিনি অভিনয় করেছেন পুলিশের চরিত্রে। চরিত্রের নাম টাইগার বা মুথুভেল পান্ডিয়ান। তাঁর বিপরীতে আছেন তামান্না ভাটিয়া। তামিল, তেলুগু ও হিন্দি ভাষায় চার হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৫ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৬ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৬ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৬ ঘণ্টা আগে