
অভিনেত্রী আমিশা প্যাটেল এবং সঞ্জয় দত্তের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলিউডে বেশ পরিচিত। আমিশা বহুবার সঞ্জয় দত্তের স্নেহ এবং অধিকার নিয়ে কথা বলা ও আচরণ করার কথা উল্লেখ করেছেন। সম্প্রতি ফিল্মি মন্ত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিশা হৃতিক রোশন, সালমান খান, সঞ্জয় দত্ত এবং সানি দেওলের মতো সহ-অভিনেতাদের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলেছেন। এ ছাড়া, তিনি একটি বিশেষ তথ্য প্রকাশ করেছেন। তিনি সঞ্জয় দত্ত ও মান্যতার জন্য একটি সাধের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।
আমিশা বলেন, ‘যখন মান্যতার পেটে যমজ সন্তান (একটি ছেলে ও একটি মেয়ে), তখন আমি সঞ্জুর জন্য একটি সাধের অনুষ্ঠান করেছিলাম। সেটা খুবই সুন্দর ছিল; সঞ্জুর দুই বোনসহ সবাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।’
আমিশা আরও জানান, দত্ত পরিবারের পক্ষ থেকে তাঁদের সন্তানদের জন্মের পর অতিথিদের জন্য বিশেষ উপহার পাঠানো হয়েছিল। তিনি বলেন, ‘শাহরান ও ইকরা যখন জন্মায়, সেই সময়টা খুবই সুন্দর ছিল। কারণ, মান্যতা মুসলিম এবং সঞ্জু হিন্দু, যদিও তাঁর (সঞ্জয় দত্ত) মা মুসলিম। তাঁদের সন্তানেরা জন্মানোর পর যে উপহার তাঁরা আমাদের পাঠিয়েছিলেন, সেটার মধ্যে ছিল গীতা ও কোরআনের একটি করে কপি।’
আমিশা এখনো বিয়ে করেননি। সাক্ষাৎকারে সহকর্মীদের তাঁর সম্পর্কের বিষয়েও কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি আমার চারপাশে সব ধরনের সম্পর্ক দেখেছি; সঞ্জুর মতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেমন দেখেছি, তেমনই হৃতিকের মতো বিবাহবিচ্ছেদ হওয়া সত্ত্বেও সুন্দরভাবে পিতা-মাতার দায়িত্ব পালন করা এবং এখনকার দিনে সেরা বন্ধুত্বের সম্পর্কও দেখেছি। সালমানের বিষয়ে সত্যি বলতে, আমি চাই না তিনি বিয়ে করুন; তিনি যেমন আছেন তেমনই ভালো আছেন!’
আমিশা প্যাটেলকে শেষবার ২০২৩ সালের ব্লকবাস্টার ছবি ‘গদর ২ ’-এ দেখা গিয়েছিল। বর্তমানে বলিউডে তাঁর উপস্থিতি কমই দেখা যায়।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
২০ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
২১ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
২১ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
২১ ঘণ্টা আগে